crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে বিয়ে ভাঙতে গিয়ে প্রেমিক আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৯, ২০২১ ১০:১১ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হওয়া আইয়ুব আলী (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার সাথে থাকা অরেক সহযোগী মানিক হোসেনকে আটক করা হয়। আটক আইয়ুব আলী ও মানিক হোসেনের বাড়ি ঠাকুরগাওঁ জেলার উত্তর বঠিনা গ্রামে। সে একই এলাকার খাদেমুল ইসলাম ও হুমায়ুন কবিরের ছেলে।
বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে উপজেলার ঝলশালশিড়ি এলাকার কালিয়াগঞ্জ গ্রামে তাদের আটক করা হয়। শুক্রবার (৯ জুলাই) আইনি প্রক্রিয়া শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বোদা উপজেলা ঝলশালশিড়ি এলাকার কালিয়াগঞ্জ গ্রামে ফজলার মাস্টারের ছেলে সোহানের সাথে বিয়ের কথা হয় পাশ্ববর্তী জেলা ঠাকুরগাঁও জেলার উত্তর বঠিনা গ্রামের মেয়ে নাজমুনের সাথে। বিয়ের দিন শুক্রবার (৯ জুলাই) মেয়ের বাড়ি গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলার কথা ছিলো। কিন্তু এ কথা শুনার পরে মেয়ের প্রেমিক আইয়ুব আলী তার দলবল নিয়ে ছেলের বাড়িতে গিয়ে বৃহস্পতিবার (৮ জুলাই) বিয়ে ভাঙ্গার চেষ্টা করে। এসময় স্থানীয় জনতা তাদের ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে যায়। সে সময় প্রেমিক ও তার এক সহযোগীকে আটক করেন এলাকাবাসী। তাৎক্ষণিক স্থানীয় জনতা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতে তাদের আটক করে থানায় নেয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারের মেয়ের পক্ষ বা অন্য কোন পক্ষ হতে মামলা হয়নি। সে কারণে চলমান যে নিয়ম আছে সে ধারায় তাদের আটক করে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শুধু কথায় নয়, যাপিত জীবনের প্রতিক্ষণে অনুক্ষণে বঙ্গবন্ধুর আদর্শের চর্চা জীবনবোধের জন্য অপরিহার্য:আইজিপি

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জামালপুরে র‌্যাবের অভিযানে এক ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার ও একজন পলাতক

মাতামূহুরী নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মাতামূহুরী নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে যুবলীগ নেতা হ ত্যা মামলায় ৮ জনের যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড, ১জনের বেকসুর খালাস

বানেশ্বরে মহান মে দিবস পালিত

কেন্দুয়ায় যৌথবাহিনীর অভিযানে ৩০৪ বস্তা সরকারি ত্রাণের চাল জব্দ

সিলেটে নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থা: পুলিশ পরিদর্শক ক্লোজড

গৌরীপুরে স্বেচ্ছায় রক্তদানের শীর্ষে দৈনিক জনতার প্রতিনিধি শেখ বিপ্লব

ময়মনসিংহে ডাকাতের গুলিতে পুলিশ আহত