crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে হোসেন মিয়াকে ভূমিসহ ঘর করে দেয়ার আশ্বাস দিলেন ইউএনও

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৬, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ
দাউদকান্দিতে হোসেন মিয়াকে ভূমিসহ ঘর করে দেয়ার আশ্বাস দিলেন ইউএনও

 

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:>>

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোলাপেরচর গ্রামের মনির হোসেন মিয়ার ছেলে হোসেন মিয়া। জমি-জমা, ভিটেমাটি কিছুই নেই তার। পরিবার নিয়ে রাস্তার পাশে থাকেন পরের জায়গায় ও পরের ভাঙ্গা ঘরে। তার স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে এবং বৃদ্ধ মা-বাবাসহ মোট ৯ সদস্যের পরিবার।
গত ৪ মাস আগে তার বড় ছেলে সাজ্জাদ হোসেনের মেরুদণ্ড ভেঙ্গে গেছে ট্রেন দুর্ঘটনায়। তখন এলাকাবাসীর সাহায্য- সহযোগিতা নিয়ে প্রায় ৩ লাখ টাকা খরচ করে ২টি অপারেশন করিয়েছেন। কিছুদিন আগে আরেক দুর্ঘটনায় তার স্ত্রী রোকেয়া বেগমের ডান হাত ভেঙ্গে গেছে। হোসেন মিয়া পড়ে গেছেন এক মহা সংকটে।

বিষয়টি দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের নজরে আসলে তিনি হোসেন মিয়াকে আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং একটি ইঞ্জিনচালিত নৌকা কিনে দেন। এই নৌকাই এখন তাদের বেঁচে থাকার অবলম্বন। দিনরাত নৌকা চালিয়ে যা আয় হয় তা দিয়েই এখন এই অসহায় পরিবারটির জীবিকা নির্বাহ হচ্ছে।

হোসেন মিয়ার ঘর পাওয়ার বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, এই পরিবারটির ব্যাপারে খোঁজ খবর নেওয়া হয়েছে। আসলেই ওই পরিবারটি একটা সংকটের মধ্যে পড়ে গেছে। আমি তাকে একটি নৌকা কিনে দিয়েছিলাম। এখন মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের আওতায় হোসেন মিয়াকে ২ শতক ভূমিসহ ১টি সেমিপাকা ঘরও করে দেয়া হবে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীমূলক বই বিতরণ

ঝিনাইদহে আদম বেপারী টিটোর খপ্পরে পড়ে আনোয়ারের আত্মহত্যা

জামালপুরে যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি

পঞ্চগড়ে ৬ শতক জমির বিরোধকে কেন্দ্র করে নারী খুন 

ময়মনসিংহে জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইনের উদ্বোধন

ময়মনসিংহে জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইনের উদ্বোধন

গাইবান্ধায় ডিবির মাদক বিরোধী অভিযানে ১১৫ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে গাঁ’জাসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে গাঁ’জাসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে হলে আ’লীগের আমলে করা বিতর্কিত আসনগুলোর সীমানা পুনঃনির্ধারণ জরুরি

করোনায় সারা দেশে ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৬৭