crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনার সুজানগরে খাল-বিল পানিশূন্য, তীব্র মাছের সঙ্কট!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৩, ২০১৯ ২:৫৪ অপরাহ্ণ

 পাবনা প্রতিনিধি :

চলতি শুষ্ক মৌসুমে পাবনার সুজানগরের খাল- বিল পানিশূন্য হয়ে পড়ায় উপজেলার হাট-বাজারে তীব্র মাছ সঙ্কট দেখা দিয়েছে। সুজানগর এলাকায় পদ্মা নদী,বৃহত্তর গাজনার বিল ছাড়াও প্রায় বিশটি ছোট বড় খাল- বিল রয়েছে। তবে, পানিশূন্যতার কারণে এসব বিলে মিলছে না মাছ।

উপজেলা মৎস্য কর্মকর্তা হালিম জানান, এ উপজেলার বৃহত্তর গাজনার বিল প্রাকৃতিক মাছের বড় উৎস। এ ছাড়া ছোট- বড় আরো ১৯টি খাল-বিল থেকেও প্রচুর প্রাকৃতিক মাছ পাওয়া যায়। কিন্তু চলতি শুষ্ক মৌসুমে বৃহত্তর গাজনার বিলসহ অন্য ১৯টি খাল-বিলও সম্পূর্ণ পানিশূন্য হয়ে পড়েছে। বৃহত্তর গাজনার বিলের ক্যানালে সামান্য কিছু পানি থাকলেও তাতে মাছ নেই। সেকারণে উপজেলার সর্বত্র মাছ সঙ্কট দেখা দিয়েছে।

ভুক্তভোগী মাছ ক্রেতারা জানায়, বর্তমানে হাট-বাজারে স্থানীয় পুকুরে চাষ করা কিছু পাঙ্গাস, তেলাপিয়া, সিলভার কার্প এবং বাটা মাছ পাওয়া যাচ্ছে। মাঝে মধ্যে সুজানগর পৌর বাজারসহ কোন কোন হাট-বাজারে কিছু ইলিশ মাছ উঠছে। কিন্তু দাম চড়া হওয়ায় নিম্ন আয়ের মানুষ তা কিনতে পারছেন না।

আজ মঙ্গলবার পৌর বাজারে মাছ কিনতে আসা ভ্যান চালক মনিরুল ইসলাম বলেন, গত এক মাস আগে পুকুরে চাষ করা প্রতি কেজি পাঙ্গাস মাছ বিক্রি হয়েছে ১‘শ থেকে ১‘শ ১০টাকা কেজি দরে। কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে ১‘শ ৫০টাকা থেকে ১‘শ ৬০টাকা দরে। ফলে মাছের এই চড়া বাজারে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে মাছ কেনা সম্ভব হচ্ছেনা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের ২৪ ঘন্টায় ভুয়া এএসপি গ্রেফতার, এএসআই বায়েজিদের বিরুদ্ধে তদন্ত শুরু

ডোমারে নবাগত জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন

রংপুরে করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ও বহুমুখী পদক্ষেপ

সিরাজ পাটোয়ারীর মুক্তি চেয়েছে বাংলাদেশ কংগ্রেস

সরিষাবাড়ীতে মাদ্রাসার জমি অবৈধভাবে দখল করে ভবন নির্মাণের অভিযোগ

ঘোড়াঘাটে দু’দিন পর ঝু’লন্ত অবস্থায় আদিবাসী বৃদ্ধের ম’রদেহ উদ্ধার

ঘোড়াঘাটে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

দৌলতপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত,  আহত-১

দৌলতপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১

নির্বাচন পর্যবেক্ষণে আসবে ইইউর চার সদস্যের কারিগরি দল

পঞ্চগড়ে দীর্ঘ ১৯ বছর পর উপজেলা বিএনপির সম্মেলন