crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নির্বাচন পর্যবেক্ষণে আসবে ইইউর চার সদস্যের কারিগরি দল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৯, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট :
পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন না পাঠালেও বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে চার সদস্যের একটি কারিগরি দল (টেকনিক্যাল টিম) পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বিষয়টি তারা চিঠি দিয়ে ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছে। আজ বৃহস্পতিবার ইইউ’র এ–সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন পেয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ  এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইইউ জানিয়েছে, তাদের চার সদস্যের একটি কারিগরি দল নির্বাচন পর্যবেক্ষণে পাঠাবে। দলটি ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশে জাতীয় নির্বাচনের পরিবেশসহ নির্বাচন–পূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় ইইউর প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলটি গত জুলাই মাসে বাংলাদেশ সফর করেছিল। বাংলাদেশ সফরকালে তারা নির্বাচন কমিশনসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করে।

প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলের ঢাকা সফরের সময়ই বলা হয়েছিল, তারা যে প্রতিবেদন দেবে, তার ওপর ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচনে ইইউ’র পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে সেপ্টেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এরপর গত ২০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত জানায় ইইউ।

এখন ইউরোপীয় ইউনিয়ন ছোট একটি দল পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠাল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরের চার জেলায় আরও ৭২ জনের করোনা শনাক্ত

দেশের ১৪ জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরগুরোতে ১ নম্বর সতর্ক সংকেত

ঝিনাইদহের ৫টি পার্কে কোটি টাকার লোকসান, মানবেতর জীবন যাপন করছেন দোকান ও পার্কের সাড়ে ৩’শ কর্মচারী!

বৃহস্পতিবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ, জাতীয়করণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি

জগন্নাথপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অসহায় মহিলার উপর হামলা

ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো জয়পুরহাটের অর্নব রবিদাস

ডিমলায় তালাবদ্ধ ট্রাংকে ফেলে যাওয়া অর্ধগলিত লাশের রহস্য উদঘাটন, বাবা-মাসহ গ্রেপ্তার ৪

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু