crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:০২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে দীর্ঘ ১৯ বছর পর উপজেলা বিএনপির সম্মেলন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৯, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বোদা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বোদা মডেল পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়। এর আগে উপজেলার ১০ ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকরা বেনপার্টির সাথে শোভাযাত্রা নিয়ে মাঠে উপস্থিত হলে সেখান থেকে এক আনন্দ মিছিল বের করে। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

বোদা উপজেলা বিএনপির আহ্বায়ক আফাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুল্লাহ আসাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি- রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধনের মধ্য দিয়ে দুপুরে প্রথম অধিবেশন শুরু হয়। আজকের দিনটি বোদাবাসীর কাছে একটি স্মরণীয় দিন। আমরা আনন্দ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্মেলন শুরু করেছি। আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা বোদাবাসীসহ পঞ্চগড় জেলা তথা দেশের প্রতিটি মানুষকে একটা মেসেজ দিতে চাই, আজকে বোদা উপজেলা বিএনপি তাদের নিয়ম শৃঙ্খলা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সংগঠনকে গতিশীল করেছে। এই গতিশীলতার মধ্য দিয়ে যে নেতৃত্ব এসেছে তা থেকে আমরা আজ এই সম্মেলনে সবাই উপস্থিত হতে পেরেছি। একই সাথে বলতে চাই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে আজকে সংগঠনকে এগিয়ে নিচ্ছে, তারই একটি বহিঃপ্রকাশ আজকের এই সম্মেলন।’

জানা যায়, সম্মেলনের দ্বিতীয় অধিবেশন সন্ধায় শুরু হয়ে ৭১০ জন ডেলিগেট তাদের ভোটাধিকার প্রয়োগ করে উপজেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন। এসময় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট খলিলুর রহমান খলিল, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট মিনহাজ। দ্বিতীয় অধিবেশন শুরু হওয়ার আগে বিকেলে একই সাথে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গ্রামীণ ব্যাংক জামালপুর জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গ্রামীণ ব্যাংক জামালপুর জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

হোমনায় আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক কমিটি গঠন

হোমনায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড়ে বজ্রপাতে নিহত ১

হোমনায় শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা

চকরিয়ার এহেছান হুজুর আর নেই

হোমনায় নবাগত ওসি’র যোগদানের দুই দিনের মাথায় দেশীয় অ’স্ত্রসহ ইউপি সদস্য গ্রেফতার

ডোমারে স্ত্রীর স্বীকৃতি পেতে প্র’তারক স্বামীর বাড়ীতে ২০দিন যাবত কলেজছাত্রীর অবস্থান

ঝিনাইদহ জর্জ কোর্টের জিপি হলেন বিকাশ কুমার ঘোষ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৬