crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জে গরীব কৃষকের ২বিঘা জমির ধান কেটে দিল এমপি আনারসহ শিক্ষকরা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৫, ২০২০ ৫:০৪ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে গরীব কৃষকের ২বিঘা জমির ধান কেটে দিয়েছে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শুক্রবার সকালে উপজেলার হেলাই গ্রামের ছব্দুল শেখের ২ বিঘা জমির পাকা ধান কেটে দেন এমপি ও বিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় শিক্ষকদের সাথে ধান কাটেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতাসহ বিদ্যালয়ের প্রায় ৩০ জন শিক্ষক ও কর্মচারী।

ভূষণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা জানান, এমপি মহোদয় আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে একাত্বতা ঘোষণা করে মাঠে এসেছেন। তিনি বেশ ধান কেটেছেন। প্রধান শিক্ষক আরো জানান, শিক্ষকদের পক্ষ থেকে তার বিদ্যালয়ের দরিদ্র ১৫০ জন ছাত্রকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন। এ ছাড়াও তারা কালীগঞ্জ উপজেলার নিবার্হী কর্মকর্তার হাতে ১০ হাজার ও মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫,০০০ টাকা জমা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক শুক্রবার সকালে হেলাই গ্রামের গরীব কৃষক ছব্দুল শেখের ২ বিঘা জমির পাকা ধান কেটে দেওয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

বিনা টেন্ডারে শৈলকুপায় রাস্তার দুই পাশের গাছ কেটে কেটে সাবাড় করল দুর্বৃত্তরা!

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের কার্যক্রম স্থগিতের নির্দেশ

হোমনা থেকে গাড়ি ভাড়া নিন, নিরাপদ ভ্রমণ নিশ্চিত করুন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

গুনাহ মাফের আমল

জামালপুরে ব্র্যাকের প্রজনন স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লায় চিকিৎসক হ’ত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রংপুরের হরিদেবপুরে চেয়ারম্যান প্রার্থী ইকবালের গণসংযোগ

রংপুরের হরিদেবপুরে চেয়ারম্যান প্রার্থী ইকবালের গণসংযোগ

ঝিনাইদহের চারটি উপজেলায় নৌকার প্রার্থী চূড়ান্ত