crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২০, ২০১৯ ১১:৪২ পূর্বাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা,কুমিল্লা :
কুমিল্লার হোমনায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -২ (হোমনা- তিতাস) আসনের সংসদসদস্য সেলিমা আহমাদ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আইন- শৃঙ্খলা কমিটির সভাপতি তাপ্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা রেহানা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার ,মহিলা ভাই চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ মো. আব্দুস সালাম সিকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এস আই অহেদ মুরাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার, ইউপি চেয়ারম্যান আবুল বাশার মোল্লা, মো. জালাল হোসেন, মো.জালাল উদ্দিন পাঠান,মো.কামরুল ইসলাম,মো.শাহজাহান মোল্লা, ,মো. তাইজুল ইসলাম, হোমনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও ক্রাইম পেট্রোল২৪.কম সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, হোমনা প্রেসক্লাবের সভাপতি মো.আব্দুল হক সরকার, সাংবাদিক মো. কামাল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা, হোমনায় মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহের বন্ধের বিষয়ে জোর দাবি জানান। সভায় গত ১৯ নভেম্বর ২০১৯ খ্রি. তারিখ থেকে শুরু হওয়া তাঁত, বস্ত্র ও কারুশিল্প মেলায় জননিরাপত্তা নিশ্চিত করার বিষটিও তুলে ধরেন। এছাড়া হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্তকরণসহ হোমনার বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মানসম্মত চিকিৎসক ও টেকনিশিয়ান আছে কি- না সে বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। এসময় বক্তারা হোমনার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও মত প্রকাশ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পান্টিতে মহান বিজয় দিবস-২০২০ উদযাপন ও বিদায় সম্মাননা প্রদান

গৌরীপুরে স্বতন্ত্র এমপি প্রার্থী সোমনাথ সাহার গণসংযোগ

সানোফি’র বিদায়ের ঘন্টায় ১ হাজার পরিবারের পথে বসার আশঙ্কা

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো

শৈলকুপায় প্রাইভেট শিক্ষক কর্তৃক ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষিত, ওসি বললেন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা!

নাসিরনগরে যুবলীগের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২মাদক ব্যবসায়ী গ্রেফতার

নদীভাঙ্গন কবলিত মানুষকে সহযোগিতার আশ্বস্ত করলেন : মির্জা আজম এমপি

দাউদকান্দিতে সংসদসদস্য ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০ মে থেকে বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু