crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানালেন নবাগত পুলিশ সুপার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ

 

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের আয়োজনে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়,মা’দক,জু’য়া,চো’রাচালান,অবৈধ যানবাহন চলাচল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি,তথ্য প্রাপ্তিতে পুলিশের সহযোগিতাসহ পুলিশের সাথে সংবাদকর্মীদের সম্পর্ক বৃদ্ধির বিষয়ও তুলে ধরেন তারা।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি দ্রুত সময়ে তথ্য প্রাপ্তি নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলার উন্নয়নসহ, সার্বিক বিষয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে বলে উপস্থিত সাংবাদিকদের আশ্বাস দেন।এছাড়াও সাংবাদিকদের তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম শফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) কনক কুমার দাস, পঞ্চগড় সদর সার্কেল আমিরুল্লাহ, ডি আই ও-১ ডিএসবি মোঃ মোক্তারুল ইসলাম,ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর চন্দন কুমার, সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়, প্রেস ক্লাবের আহ্বায়ক, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সরকার হায়দার, চ্যানেল টুয়েন্টি ফোরের হোসেন রায়হান, একাত্তর টিভির রফিকুল ইসলাম, দেশ টিভির রাশেদুজ্জামান বাবু,নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা, দৈনিক ইনকিলাবের, সম্রাট হোসাইনসহ প্রায় ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় আরও ২০৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮,৪৮৯

রসিকের স্যানিটেশন ইন্সপেক্টর কাইয়ুমের মাতার সুস্থতায় কামনা

রাজশাহীতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু

রাজশাহীতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু

পুলিশ সদস্যরা রক্ত দিয়ে জনকল্যাণমূলক কাজ করে যাবেঃ পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম

ডোমারে গোমনাতী ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহালদশা, ময়লা ও আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ

ডোমারে গোমনাতী ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহালদশা, ময়লা ও আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ

ডোমারে বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আ’ত্মসাৎ ও প্র’তারণার অভিযোগ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রংপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

জামালপুরে আরও ১৩জন করোনায় আক্রান্ত সর্বমোট শনাক্ত ৩৩৫

ঝিনাইদহ পৌরসভার পক্ষ থেকে ১০ হাজার চারা গাছ বিতরণ

মহেশপুরে নব-নির্বাচিত ১২ ইউনিয়নের ১৪৩ ইউপি সদস্যের শপথ গ্রহণ