crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রুমে রুমে চা-সিঙ্গারা খাওয়া বন্ধ করুন : কৃষিমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৬, ২০২২ ৯:২০ অপরাহ্ণ
রুমে রুমে চা-সিঙ্গারা খাওয়া বন্ধ করুন : কৃষিমন্ত্রী

 

 

 

ক্রাইম পেট্রোল ডেস্ক :

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ‌‘কৃষি অফিসে গেলে ডিজিকে ছাড়া আর কাউকে পাওয়া যায় না। পিডি (প্রকল্প পরিচালক) ছাড়া প্রকল্পে কী হচ্ছে ডিপিডি (সহকারী প্রকল্প পরিচালক) জানে না। তরুণদের-তো আরও বেশি কাজ করার কথা। তাদের আরও বেশি কাজে লাগাতে হবে। কে কী কাজ করে?’

আজ বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশনে (কেআইবি) জাতীয় ফলমেলা উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘একজন আরেকজনের রুমে বসে শুধু চা খায়। আমি বহুদিন বলেছি, আবারও বলছি- বারি (বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট), ব্রি (বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট), বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন)-তে রুমে রুমে বসে চা খাওয়া বন্ধ করুন।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘কেউ কারো রুমে গিয়ে চা খেতে পারবেন না। কেউ কারো রুমে গিয়ে সিঙ্গারা খেতে পারবেন না। বিদেশি কিংবা বড় কোনো উদ্যোক্তা এলে তাদের আপ্যায়ন করবেন, তাকে আপনি চা খাওয়ান। কিন্তু পাশের রুমের বিজ্ঞানী এলো আপনি তার জন্য চা-সিঙ্গারা অর্ডার দেবেন, সেগুলো একদম আইন করে, অর্ডার দিয়ে- আমি সব ডিজিদের বলছি তা বন্ধ করুন।’

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কোটচাঁদপুরে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেল ভুয়া সমাজ সেবা উন্নয়ন সংস্থা

জগন্নাথপুর পৌর নির্বাচন স্থগিত

অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী রোকাইয়া আলমকে নাগরিক সংবর্ধনা দেয়া উচিত

ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ

রংপুরের ইউপি নির্বাচনের দুটিতে স্বতন্ত্র, একটিতে নৌকা’র বিজয়

রংপুরের ইউপি নির্বাচনের দুটিতে স্বতন্ত্র, একটিতে নৌকা’র বিজয়

বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে: ওবায়দুল কাদের

বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে: ওবায়দুল কাদের

পুঠিয়ার বাসুপাড়ায় পূর্ব শত্রুতার জেরে সং*ঘর্ষ, আহত ৩

কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন- ইঞ্জিনিয়ার আব্দুল আলিম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক

বিএনপির গ’ণসমাবেশকে ঘিরে মার্কিন দূতাবাসের স’তর্কবার্তা

বিএনপির গ’ণসমাবেশকে ঘিরে মার্কিন দূতাবাসের স’তর্কবার্তা

ডোমারে ভ্রাম্যমাণ আদালতে ৫ গাঁজাসেবীর কারাদণ্ড