crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড় সীমান্তে ৩৫০ প্যাকেট পুঁইশাকের বীজ জব্দ করল বিজিবি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২১, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০ প্যাকেট বাংলাদেশি লাল পুঁইশাকের (মোটা ডগা) বীজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব বীজের আনুমানিক সিজার মূল্য ৪২ হাজার টাকা।

শনিবার (২১ নভেম্বর) রাতে পঞ্চগড় সদর উপজেলার শ্যামেরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এসব বীজ জব্দ করা হয়।

ঠাকুরগাঁও সেক্টরের অধীন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. জহুরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ৭৭০/১-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাহেড়ীপাড়া এলাকায় (ডাকঘর-কালিয়াগঞ্জ, ৪ নম্বর কালিয়াগঞ্জ-কাজলদিঘী, থানা ও জেলা-পঞ্চগড়) পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় বীজগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত পথে মাদকদ্রব্যসহ সব ধরনের চো*রাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার পাশাপাশি সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত ও আরও জোরদার করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাম কমলো এলপি গ্যাসের

গৌরীপুরে উদ্বোধনের দ্বারপ্রান্তে ৯ টি বীর নিবাস

গৌরীপুরে উদ্বোধনের দ্বারপ্রান্তে ৯ টি বীর নিবাস

মালুমঘাটে চলছে অবৈধ হোটেল ব্যবসা, বাড়ছে পতিতা ও ছিনতাই

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১১ ব্যবসায়ী গ্রেফতার

আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পতাকা উড়ালেন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস

হোমনায় আরো দু’জন করোনায় আক্রান্ত, বাড়ি লকডাউন

ডোমার জোড়াবাড়ীতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

রংপুরে দোকান-পাট, মার্কেট ও শপিংমল বন্ধের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে ফেনসিডিলসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার