crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় আরো দু’জন করোনায় আক্রান্ত, বাড়ি লকডাউন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৮, ২০২০ ৩:১৯ অপরাহ্ণ

আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় ঢাকা থেকে আগত মো. শরীফ মিয়া (২৪) নামে এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । সে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের নালা দক্ষিণ গ্রামের মো. গিয়াস উদ্দিন ছেলে । অপরদিকে সামসুন্নাহর (৪৫) নামে এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । সে উপজেলার আসাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের মো. এনামুল হকের স্ত্রী । সে দু’সন্তানের জননী ও গ্রামের বাড়িতে থাকে । আজ বৃহস্পতিবার দু’জনের কুমিল্লা পাঠানো করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে । করোনা পজিটিভ আসায় দু’জনের বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ছেলেটি নানার বাড়িতে রামপুরা অবস্থান করায় নানার বাড়ি লকডাউন করা হয়েছে । এতে বাসার সংস্পর্শে থাকা সকল সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুছ ছালাম সিকদার জানান, করোনার উপসর্গ থাকায় গত ২৪ মে নমুনা সংগ্রহ করে কুমিল্লা পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার তাদের দু’জনের করোনার পরীক্ষার রির্পোট পজিটিভ আসায় তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে । শরীফ কিছুদিন পূর্বে ঢাকা থেকে গ্রামের বাড়ি নালাদক্ষিণ আসে এবং বর্তমানে সে নানার বাড়ি রামপুরাতে থাকে । সামসুন্নাহার একজন গৃহিনী এবং গ্রামের বাড়ি খোদেদাউপুরে থাকে । সামসুন্নাহারের ছেলে মুদির দোকানে কাজ করে । সম্ভবত মুদির দোকান থেকেও সংক্রমিত হতে পারে ।
উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা, থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুছ ছালাম সিকদার উপস্থিতিতে দু’জনের করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাদের বাড়ি ও মুদির দোকান লকডাউন ঘোষণা করা হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা অফিস সূত্র জানায়, করোনা পরীক্ষার রির্পোট পজিটিভ আসায় ছেলেটির নানার বাড়ি রামপুর ও মহিলার খোদেদাউপুরের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে । মহিলার ছেলে মুদির দোকানে কাজ করে বিধায় প্রাথমিকভাবে দোকানও লকডাউন করা হয়েছে । তাদের সংস্পর্শে থাকা সকলকে করোনা টেস্টসহ হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওযা হয়েছে ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুরে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. ফইম উদ্দিন এর বদলিজনিত বিদায় সংবর্ধনা

দেবীগঞ্জে অবৈধ বালি পয়েন্টে চলছে ড্রেজার মেশিনে বালি উত্তোলন

চট্টগ্রামে স্ত্রীকে হত্যা করে ১১ টুকরো করা ঘাতক স্বামী গ্রেফতার

দাউদকান্দিতে ১ কোটি ৭০ লাখ টাকা ছি’নতাই, পুলিশের উদ্ধার ১কোটি ৮ লাখ

কেএমপি’র কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মো. মোজাম্মেল হক, বিপিএম(বার), পিপিএম -সেবা

সরিষাবাড়ীতে ফেস্টুনে যুবলীগ নেতার ছবি পোড়ানোর অভিযোগ

বিগত সরকারের আমলে ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সিভিল প্রশাসনের যেসব কর্মকর্তাকে বিএনপি-জামায়াত আখ্যা দিয়ে চাকরিচ্যুত, পদোন্নতি বঞ্চিত, বাধ্যতামূলক অবসর প্রদানসহ নানাভাবে হয়রানি করা হয়েছে তাদেরকে পুনরায় চাকুরিতে বহাল করা হোক

বিগত সরকারের আমলে ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সিভিল প্রশাসনের যেসব কর্মকর্তাকে বিএনপি-জামায়াত আখ্যা দিয়ে চাকরিচ্যুত, পদোন্নতি বঞ্চিত, বাধ্যতামূলক অবসর প্রদানসহ নানাভাবে হয়রানি করা হয়েছে তাদেরকে পুনরায় চাকুরিতে বহাল করা হোক

ডোমারে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত

পঞ্চগড়ের আটোয়ারীতে অসামাজিক কাজে লিপ্ত থাকায় আইনজীবী আটক

নীলফামারীতে ফসলি জমির ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের মানববন্ধন