crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:০১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মালুমঘাটে চলছে অবৈধ হোটেল ব্যবসা, বাড়ছে পতিতা ও ছিনতাই

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২, ২০১৯ ১:৫৬ অপরাহ্ণ

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট স্টেশনে সরকারি অনুমতিবিহীন চলছে আবাসিক হোটেল ব্যবসা।এতে প্রতিনিয়ত বাড়ছে পতিতা ও ছিনতাইয়ের ঘটনা এমন অভিযোগ সচেতন মহলের।নীরব প্রশাসন!

অভিযোগ সূত্রে জানা যায়,মালুমঘাট স্টেশনে সরকারি অনুমতি বা লাইন্সেসবিহীন রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘ এক যুগ ধরে চলছে আবাসিক হোটেল ব্যবসা।এই হোটেলগুলোর নাম হচ্ছে, রেষ্ট ইন আবাসিক, ভাই ভাই বোডিং,আজিজ বোডিং ,মুজিব বোডিং ও মেমোরি গেস্ট হাউস। তাদের মধ্যে সকাল,বিকাল ও রাত্রে প্রতিদিন প্রতিনিয়ত রেস্ট ইন আবাসিক যেন পতিতার হাট।এই হোটেল পরিচালক সরওয়ার।এই রেস্ট ইন আবাসিকে পতিতার খোঁজে এসে প্রতিদিন চরিত্র হারা হচ্ছে স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র ও যুব সমাজ।এছাড়া ভাই ভাই বোডিং’র মালিক জাগির হোসেন গত ২৯ অক্টোবর রাত প্রায় ১১টার সময় চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের পুক-পুকুরিয়া(মৌলভী পাড়া) এলাকার মৃত নুর আহমদের পুত্র মৌলভী আবু তৈয়ব(৩৫)কে একই পৌরসভার ভরামুহুরী এলাকার ফাতেমা(৪০) কে নিয়ে রাত যাপনকালে হাতে-নাতে ধরেছিল থানা পুলিশ।পরে হোটেল মালিকসহ আটক মৌলভী পুলিশের পায়ে ধরলে তাদের ছেড়ে দেয়।তবে হোটেল থেকে বের করে দিয়ে আলাদা-আলাদা ভাবে গাড়ীতে তুলে দেয়।এভাবে এ হোটেলে প্রায় সময় জুটি ধরে পড়লেও বন্ধ হচ্ছে ব্যবসা।তাছাড়া আজিজ বোডিং’র গত ২৬ অক্টোবর রাত প্রায় ৮টার সময় হোটেলের নিচ তলা থেকে খুটাখালীর মিজানুর রহমান(২০)নামের এক যুবকে চাকু দেখিয়ে মালিক বাবুল মিয়া পুতু (২৬) তার সহযোগি ভাই ভাই বোডিং’র মালিকের পুত্র মাদক সেবনকারী সাইফুল ও ডুমখালীর জসিম মিলে বেদড়ক মারধর করে স্যামস্ম মোবাইল সেট ও নগত কয়েক হাজার টাকা ছিনতাই করে নেয়।এছাড়াও হোটেলে বসে মাদক সেবনসহ পতিতার ব্যবসা চলমান।তাদের মনে নেই কোন ভয়,দিচ্ছেনা সরকারি রাজস্ব, নেই কোন লাইন্সেস।তবু এক যুগ ধরে চলছে হোটেল ব্যবসা।কার শক্তি বা ইন্দনে এখনো অটল ব্যবসায়ীরা?

এবিষয়ে হোটেল পরিচালক সরওয়ার বলেন,মাঝে মধ্য খারাপ মেয়ে আসে।তবে বেশী ক্ষণ থাকতে দিই না।কী করব এসব না হলেও চলতে পারিনা।

এবিষয়ে স্হানীয় মেম্বার ও প্যানের চেয়ারম্যান শওকত আলী বলেন,এসব অবৈধ বোডিং বন্ধ করে দেওয়াই জরুরি।আমি প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা:দক কারবারি গ্রে’ফতার

মা’দকদ্রব্যের অ’পব্যবহার রোধকল্পে নাসিরনগরে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণ কর্মশালা

মা’দকদ্রব্যের অ’পব্যবহার রোধকল্পে নাসিরনগরে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণ কর্মশালা

ডোমারে বণ্যপ্রাণি শিকারের দায়ে ৩ জনের জেল

ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ার অপরাধে পুড়িয়ে দেওয়া বাড়ীটি ক্ষতিগ্রস্ত তালিকায় অন্তর্ভুক্তির দাবি

কালীগঞ্জে করোনা আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

হোমনায় ২ দিনব্যাপী শিশুমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের কারণ কী ?

কেএমপি’র অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় লকডাউন বাস্তবায়নে আরও কঠোর হতে যাচ্ছে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনী

আগামী জুনের মধ্যে চিলাহাটি-মংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবেঃ রেলপথ মন্ত্রী

আগামী জুনের মধ্যে চিলাহাটি-মংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবেঃ রেলপথ মন্ত্রী