crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে সাপের দংশনে সাপুড়ের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৩০, ২০২০ ৩:০৯ অপরাহ্ণ


আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদা উপজেলায় সাপের দংশনে শাহিন আলম  (কালু মিয়া) (৪০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট)  সকালে উপজেলার কালিয়াগঞ্জ কাজলদিঘি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার সফিকুলের বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।
কালু মিয়া পঞ্চগড় সদর উপজেলার ৪নং কামাত কাজলদিঘি ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকার রহিম বাদশার ছেলে । কালু মিয়া সাপ দিয়ে খেলা দেখিয়ে আর ওঝাগিরি করে সংসার চালাতেন বলে জানা গেছে ।
সাথে থাকা মোঃ মিলন হোসেনের কাছ থেকে জানা যায়,  ওই এলাকার সফিকুলের বসত বাড়ির ধানের গোলার নিচে মুরগী রাখতো , পাশে গর্ত থাকায় গর্ত থেকে সাপ বের হয়ে মুরগীর বাচ্চা খায়।  বাড়ির পরিবারের লোকজন  দেখতে পেয়ে  কালু মিয়াকে খবর দেয়। বড় সাপ আছে এমন খবর পেয়ে সাপ ধরতে যায় কালু। সফিকুলের বাড়ি থেকে একটি বিষাক্ত সাপ উদ্ধার করে বস্তাবন্দিও করেন তিনি। বস্তাবন্দি করার সময় হঠাৎ অসাবধানতা বশত সাপ তাকে নাভীর উপরে দংশন করে। দংশনের কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

কালিয়াগঞ্জ কাজলদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল উদ্দীন, সাপের কামড়ে (কালু) নামের এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি

কালীগঞ্জে জ্বীন তাড়ানোর নামে বৃদ্ধাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন!

ভেড়ামারায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

ঝিনাইদহে মাজেদুল হত্যা মামলার পলাতক আসামীর যাবজ্জীবন কারদণ্ড

গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ গুণী শিক্ষক পেলেন সংবর্ধনা

গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ গুণী শিক্ষক পেলেন সংবর্ধনা

কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার অভিযানে দেশীয় অ’স্ত্র ও মোটরসাইকেলসহ খুলনার ২ শীর্ষ স’ন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামী মো. আলমগীর সরদার বাবু (২১) গ্রেফতার

ঝিনাইদহে আন্ত:জেলা ডাকাত দলের ৩ ডাকাত গ্রেফতার, অস্ত্র-গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার