crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তথ্য প্রতিমন্ত্রীর সুপারিশে জামালপুরে অনুদান পেলেন ৪ সাংবাদিক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২১, ২০২০ ৩:৪৯ অপরাহ্ণ


আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মো. মুরাদ হাসান এমপি’র সুপারিশে তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক অনুদানের চেক পেয়েছেন জামালপুর জেলার ৪ জন  অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিক। সোমবার ২০ জুলাই জেলা প্রশাসকের অফিস কক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এই অনুদানের চেক বিতরণ করেছেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তার লক্ষ্যে স্ব- স্ব প্রেসক্লাব অথবা সাংবাদিক সংগঠন থেকে আবেদন করতে বলা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জামালপুরের কৃতী সন্তান তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মো. মুরাদ হাসান এমপি’র সুপারিশে জামালপুর জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক ইত্তেফাকের সাবেক জামালপুর জেলা প্রতিনিধি সদ্য প্রয়াত সাংবাদিক এ.কে.এম মুশাররফ হুসেন, ১লক্ষ টাকা, জামালপুর জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য দি ডেইলি স্টারের জামালপুর প্রতিনিধি (কলেজ শিক্ষক) এবিএম আমিনুল ইসলাম লিটন ৫০ হাজার টাকা, জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক জামালপুর এক্সপ্রেসের সম্পাদক মো: জাহিদ আনোয়ার ১লক্ষ টাকা ও জামালপুর প্রেসক্লাবের সদস্য বিটিভির জেলা সংবাদদাতা মোস্তফা বাবুলকে ২ লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করা হয়েছে।এ দিকে ১৬ জুলাই বৃহস্পতিবার  দৈনিক ইত্তেফাকের সাবেক জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক এ.কে.এম মুশাররফ হুসেন অসুস্থ হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেন। সাংবাদিক এ.কে.এম মোশাররফের পক্ষে তার মেয়ে মিতু আক্তার অনুদানের চেক গ্রহণ করেন।এ সময় জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে মহানগর কৃষকলীগের শীতবস্ত্র বিতরণ

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ার গড়াই নদী থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার

দাউদকান্দিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করলেন ইঞ্জি. মো.আবদুস সবুর এমপি

৫০ বছরের গুনাহ মাফের আমল

ঝিনাইদহে ২১ আগস্ট পালন শেষে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত-২

সারা দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯৬

মহেশপুর সীমান্তে থামছেনা অবৈধ অনুপ্রবেশ, বিজিবি’র জালে আটক ৬

সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের প্রচেষ্টায় উন্নয়ন হচ্ছে জামালপুরের

ডোমারে আলহাজ্ব এসএম সোলায়মানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত