crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:৪৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে ২১ আগস্ট পালন শেষে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত-২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২২, ২০২১ ১০:২৮ অপরাহ্ণ


 

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ২১ আগস্ট পালন শেষে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ফরিদপুরে রেফার্ড করা হয়েছে।

জানা গেছে, তাহজীব আলম সিদ্দিকী এমপি’র  ২১ আগস্টের প্রোগ্রাম শেষ করে শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহর থেকে বাড়িতে ফিরতে ১০ নং হরিশংকরপুর ইউনিয়নের সুতলিয়া গ্রামের আছারত মন্ডলের ছেলে ও ফরিদ গ্রুপের রমজান মন্ডল (৫৫)কে পথিমধ্যে সুতলিয়া গ্রামের মাঠের মধ্যে কুপিয়ে জখম করে মাসুম গ্রুপের সমর্থকরা। এসময় রমজানকে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায়, নাকের উপরে এবং দুই পায়ে এলোপাতারিভাবে ৬-৭ টি কোপ দিয়ে গুরুতর জখম করে ফরিদ গ্রুপের সমর্থকরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করেন। রমজান মন্ডলকে কোপানোর পর সংঘর্ষের ঘটনা জানাজানি হলে একই গ্রামের সাত্তারের ছেলে ও মাসুম গ্রুপের হাফিজকে আটক করে মারধর করে ফরিদ গ্রুপের সমর্থকরা। এসময় খবর পেয়ে থানা পুলিশ হাফিজকে উদ্ধার করে সদর হাসপাতাল ঝিনাইদহে ভর্তি করে। তার ডান পা ভেঙে গেছে। বর্তমানে হাফিজ থানা পুলিশ হেফাজতে সদর হাসপাতাল ঝিনাইদহ চিকিৎসাধীন রয়েছে।

ঝিনাইদহ সদর থানার নবাগত ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান,বর্তমানে অবস্থা স্বাভাবিক ও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে ১০ শিক্ষার্থীকে বেত্রাঘাতকারী অধ্যক্ষ আটক

সারা দেশে নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে দেবীগঞ্জে ঝাড়ু প্রদর্শন ও মানববন্ধন

চির বিদায় নিলেন খুটাখালীর ক্বারী আবু তালেব হুজুর

নেত্রকোনার মদনে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

মিরপুরের কুর্শা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবের জনসেবায় কাজ করার চেষ্টা

মাদকমুক্ত পুলিশ গড়তে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছিঃ আইজিপি

র‌্যাব-৬, সিপিসি-২’র সফল অভিযানে মহেশপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

একাধিকবার চেষ্টা করেও দেশে ফিরতে পারি নি : ড. এম ওসমান ফারুক

চকরিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের কৃষি খাসজমি বরাদ্দ বিষয়ে মতবিনিময় সভা

দুই বছরেও শেষ হয়নি হিলি-ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ!