crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৪৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিমলা থানার ইফতার মাহফিলে অতিথি মানবপাচারকারী, ওসির অপসারণ চেয়ে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৮, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ

 

নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারীর ডিমলা থানার ইফতার মাহফিলে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের মুলহোতা গ্রেপ্তার হয়ে কারাভোগ করে জামিনে থাকা নুর ইসলাম (নুরুল ইসলাম)নামের এক ব্যক্তিকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে উপস্থিত রাখার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শওকত আলী সরকারের অপসারণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার(৮ মার্চ)বিকেলে উপজেলা সদরের স্মৃতি অম্লান চত্ত্বরে উপজেলার সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টি নীলফামারী জেলার সাংগঠনিক সম্পাদক শাকিল প্রধান,বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখা সাধারণ সম্পাদক আজিনুর রহমান।জাতীয় ছাত্রশক্তি নীলফামারী জেলা শাখার যুগ্ম আহবায়ক উমর ফারুক,গণ অধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজ,বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শরিফ, শিক্ষক মোশাররফ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনের সময় ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শওকত আলী সরকার সেখানে উপস্থিত হয়ে জানান,’মানবপাচারকারী চক্রের সাথে জড়িত অভিযুক্ত ব্যক্তিকে থানার ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানো হয়নি।তাকে আমি চিনিনা।তিনি কীভাবে কার সাথে ইফতার মাহফিলে উপস্থিত হয়েছিলেন তাও আমি জানিনা।থানা চত্বরের মসজিদে নামাজ পড়তে এসে তিনি নিজে থেকেও হয়তোবা ইফতার মাহফিলে উপস্থিত হতে পারেন।

তবে মানববন্ধনের আয়োজকসহ অনেকের অভিযোগ, ডিমলা থানার ইফতার মাহফিলে ওই আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের অভিযুক্ত রাতারাতি কোটি-কোটি টাকা ও অঢেল সম্পত্তির মালিক বনে যাওয়া ব্যক্তির কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে তাকে ইফতার মাহফিলে আমন্ত্রণ জানান ডিমলা থানার ওসি।তাই তারা ওসির অপসারণের দাবিসহ বিভিন্ন দাবি জানান।ইফতার মাহফিলে ওই ব্যক্তির উপস্থিতি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।রাজনৈতিক,সামাজিক,ছাত্র নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইফতার মাহফিলের ছবি পোস্ট করে ব্যাপক সমালোচনা করেন ডিমলা থানার ওসির বিরুদ্ধে।

 

 

 

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রকৃত মৎস্যজীবীরাই এখন জলমহাল ইজারা পাচ্ছেন – ভূমিমন্ত্রী

প্রকৃত মৎস্যজীবীরাই এখন জলমহাল ইজারা পাচ্ছেন – ভূমিমন্ত্রী

তিতাসে নির্যাতনের শিকার ৩ সন্তানের মা, জোরপূর্বক তালাক নিতে স্বামী ও তার পরিবারের চাপ প্রয়োগ

মেঘনার সাতানি আশরাফুল উলুম মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

শৈলকুপায় মহিলা ইউপি সদস্যের বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার, স্বামী ও জামাই আটক

পুঠিয়ায় বাজার মনিটরিংয়ে কঠোর প্রশাসন, ৫০ হাজার টাকা জরিমানা

দেশে করোনায় আরও ১৬৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬,৩৬৪

নির্ধারিত সময়েই সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

সিলেটে বিজিবির পৃথক অভিযানে ২ কোটি ৬৫ লাখ টাকার চো*রাই পণ্য জব্দ

নাসিরনগরে দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করলেন কৃষকলীগ নেতা নাজির মিয়া

নীলফামারীতে ৫ দিনব্যাপি রোভার মুট ক্যাম্পের উদ্বোধন