crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ মার্চ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ মার্চ

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

ইভিএম প্রকল্প দ্রুত পাস হওয়া উচিত বলে মনে করেন নির্বাচন কশিনার (ইসি) মো. আনিছুর রহমান। আজ রবিবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এজন্য আইনি বাধ্যবাধকতা আছে।

এরপর ভোটকেন্দ্রের কাজে হাত দেবো। সীমানা পুনর্নির্ধারণ হলে আগস্টের মধ্যে ভোটকেন্দ্র চূড়ান্ত করা হবে। তবে চূড়ান্ত করতে হয়তো নভেম্বর পর্যন্ত লেগে যাবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আনিছুর বলেন, ‘ইভিএমের নতুন প্রকল্প পরিকল্পনা কমিশনে আছে।আপাতত ইভিএম প্রকল্পে সরকার থেকে ১৩ জন জনবলের অনুমোদন দিয়েছে। এই ১৩ জন জনবল দিয়ে কিন্তু প্রকল্প চালানো যাবে না। এজন্য অর্থ বিভাগকে বিষয়টি পুনর্বিবেচনার জন্য বলেছি। এখন যাই হোক ইভিএম প্রকল্প দ্রুত পাস হওয়া উচিত।’

তিনি বলেন, ‘যদি আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রকল্প পাস না হয় এবং তারপরে যদি আমাদের পক্ষেই অনুমোদন হয়, তাহলে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার খুবই ডিফিকাল্ট হবে। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) বলেছে এরপর হলে ইভিএম সাপ্লাই দেয়া কঠিন হয়ে যাবে। কেননা এলসি হবে, বিদেশ থেকে মালামাল আসবে। এসব নানা কর্মযজ্ঞ রয়েছে।’

ইসি আনিছুর বলেন, ‘নতুন দল নিবন্ধন প্রক্রিয়াও জুনের মধ্যে করে ফেলবো।কাজের সময়ের সঙ্গে হাঁটলে আর হবে না, দৌড়াতে হবে। আমরা প্রতিদিনই অনানুষ্ঠানিক আলোচনা করি। এছাড়া ভোটের প্রশিক্ষণ চলছে, চলবে বলে জানান তিনি।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে কালীগঞ্জ পাতিবিলাতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ২৫

লক্ষাধিক মানুষ পানিবন্দি, সরকার চুপঃ রিজভী

পঞ্চগড়ে জনসাধারণের মাঝে রংধনু ফাউণ্ডেশনের মাস্ক বিতরণ

মহেশপুরে নব-নির্বাচিত ১২ ইউনিয়নের ১৪৩ ইউপি সদস্যের শপথ গ্রহণ

জামালপুর র‌্যাব-১৪ এর অভিযানে ১১ লিটার মদসহ শেরপুরে গ্রেপ্তার -২

কালীগঞ্জে ৩ শিক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সরিষাবাড়ী পৌর সভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মেয়র রোকন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার একটি সংস্কৃতি গড়ে উঠেছে : ইসি মাহবুব

জামালপুরে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

নাসিরনগরে জাতীয় ভিটামিন“এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা