crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বীরগঞ্জে হতদরিদ্র শিশুদের মাঝে গাছের চারা বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১২, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ

 

জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে হতদরিদ্র শিশুদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচী হিসেবে চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে বীরগঞ্জ পৌরসভা ও সুজালপুর ইউনিয়নের শিশু ও যুব ফোরাম এবং ইমপ্যাক্ট প্লাসের সদস্যদের সম্মিলিত উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। পরিবেশ রক্ষায় নিজেদের দায়বদ্ধতা থেকে এই সদস্যরা প্রায় ৫০টি লেবুর চারা এবং ৫০টি পেঁয়ারার চারা হতদরিদ্র শিশুদের মাঝে বিতরণ করেন।

এই মহতী কর্মসূচী বীরগঞ্জ পৌরসভার ৫, ৬ ও ৯ নং ওয়ার্ড এবং ছোট শীতলাই গ্রামে সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মসূচীর লক্ষ্য ছিল শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং তাদের মাধ্যমে বৃক্ষরোপণের গুরুত্ব ছড়িয়ে দেওয়া।

বীরগঞ্জ যুব ফোরাম এর সভাপতি মোঃ নুরনবী ইসলাম বলেন, ‘বৃক্ষ যে আমাদের পরিবেশের জন্য অপরিহার্য, তা বলাই বাহুল্য। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। গাছপালা একদিকে যেমন অক্সিজেন সরবরাহ করে, তেমনি অন্যদিকে কার্বনডাই অক্সাইড শোষণ করে বায়ু দূষণ রোধে সহায়তা করে। পরিবেশের ধ্বংস মানেই আমাদের নিজেদের অস্তিত্বের সংকট। এই পৃথিবী কেবল আমাদের আবাসস্থল নয়, এটি আমাদের শিকড়। কর্মসূচীর উদ্যোক্তারা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, গাছ লাগিয়ে, দূষণ রোধ করে এবং প্লাস্টিকের ব্যবহার পরিহার করে একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য।’

এই ব্যতিক্রমী এবং অনুপ্রেরণামূলক উদ্যোগের জন্য বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়েছে। বৃক্ষরোপণ সম্পর্কে শিশু ও যুবকদের উৎসাহিত করায় তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী নিশ্চিত করতে সহায়ক হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার সবকিছু জলাঞ্জলি দিচ্ছে: মির্জা ফখরুল

কুষ্টিয়ায় জোড়া মাথা ও তিন হাতওয়ালা শিশুর জন্ম

নারীর ক্ষমতায়নে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ-স্থানীয় সরকার মন্ত্রী

নারীর ক্ষমতায়নে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ-স্থানীয় সরকার মন্ত্রী

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হলেন জামালপুরের কৃতীসন্তান মো. কামরুল হাসান

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশন শুরু

পাবনায় তীব্র তাপদাহে হাসপাতালে বাড়ছে ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে কেএমপি’র কমিশনার

ডিমলায় সংবর্ধনা ও মত বিনিময় সভা