crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মহেশপুর সীমান্তে বিভিন্ন এলাকায় অভিযানে বিজিবির হাতে ভারতীয় নাগরিক ও রুপিসহ দুই জন আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২০, ২০২০ ১০:৪০ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে ৫৮ বিজিবি জওয়ানরা। এছাড়া ভারতীয় রুপিসহ সে দেশের নাগরিক বাবুল পাল ও বাংলাদেশি নাগরিক নির্মল কুমার পাল নামে দুই ব্যক্তিকে আটক করেছে। রোববার মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক (উপ অধিনায়ক) মোহাম্মদ মেহেদী হাসান খান এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়েছে, মহেশপুর ব্যাটালিয়নের মাধবখালী বিওপির নায়েক মো. মোখলেসুর রহমান এর নেতৃত্বে টহল দল সীমান্তের সন্তোষপুর গ্রামের মাঠ থেকে মালিকবিহীন ১১৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। অন্যদিকে ৫৮ বিজিবি’র অধীনস্থ  লড়াইঘাট বিওপির হাবিলদার মো. সিদ্দিক হোসেনের নেতৃত্বে টহল দল মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের একটি আমবাগান থেকে ৭ পিস ইয়াবা ও ১০ গ্রাম ভারতীয় গাঁজা আটক করে। এছাড়া হাবিলদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে টহল দল স্বপনীল পরিবহণ বাসে তল্লাশী করে ৩ হাজার ১৩০ ভারতীয় রুপি, ০৩টি সীমকার্ড এবং ০৪টি মোবাইলসহ বাংলাদেশি নাগরিক মাগুরার মোহাম্মদপুর উপজেলার ডুমুরিয়া গ্রামের শ্রী সন্তোষ পালের ছেলে শ্রী নির্মল কুমার পাল (৩২) ও ভারতের হুগলী জেলাল ভদ্রেশ্বর থানার জেসিখান গ্রামের গুরুদাস পালের ছেলে বাবুল পালকে আটক করেছে। আটক আসামীদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুষ্টিয়ায় কান্নারত অবস্থায় একটি মেয়েকে পেয়ে পুলিশ হেফাজতে দিয়েছে এক বৃদ্ধা

ছাত্রলীগ মিছিল করলেই ব্যবস্থা: আইজিপি

চিলাহাটিতে বস্তিবাসী ও ছিন্নমূল মানুষের মাঝে আটার প্যাকেট বিতরণ করেন লিটন মেম্বার

জা’লিয়াতির অভিযোগে গ্রেফতার, প্রার্থীও লিখিত পরীক্ষায় পাস!

মির্জাপুরে জন্ম নিবন্ধন ও কাবিন নামা জালিয়াতির অভিযোগে বর-কনের বাবার জরিমানা

লক্ষ্মীপুরে ওসির বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গ*ণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

প্রথম ধাপের ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন আ’লীগের ৩১ চেয়ারম্যান

‘‌সাংবাদিক ছাড়া কোনো সমাজ ও গণতন্ত্র চলতে পারে না’

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে রংপুরে বিভিন্ন সংগঠনের সমাবেশ ও মানববন্ধন