crimepatrol24
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:০৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ত্রাণ নয়,চাই টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে চকরিয়ায় বিশাল মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৬, ২০২১ ১০:৫৬ অপরাহ্ণ

 

চরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ ত্রাণ নয়,চাই টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় প্রায় হাজারো নারী ও পুরুষের উপস্থিতিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার (৬আগস্ট) সকাল ১১টার সময় উপজেলার কোণাখালী ইউনিয়নস্হ মাতামূহুরী নদী সংলগ্ন কাইজ্জারডিয়া এলাকায় মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,তরুণ সমাজসেবক অ্যাড. মোহাম্মদ ইয়াসিন, সাবেক মেম্বার আহমদ হোসেন, সংবাদকর্মী আকতার উদ্দিন রানা, প্রবীণ মুরব্বি নুরুল হুদা, মৌলভী আকতার উদ্দিন আজাদ, আমিনুল হক,গিয়াস উদ্দিন,প্রবাসী সৈদুল হক,মোছাৎ পারভীন,মোছাৎ জুলপিকার,মোছাৎ অজুফা খানম,ডাঃ মাহমুদুল করিম প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি ভয়াবহ বন্যায় মাতামুহুরি নদীর কইন্যারকুম এলাকার বেড়িবাঁধ ভেঙে কোনাখালী, ভেওলা মানিকচর, ঢেমুশিয়া, পশ্চিম বড় ভেওলা ও পূর্ব বড় ভেওলা এলাকা প্লাবিত হয়ে এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।এছাড়াও মাতামূহুরী নদীর কইন্যারকুম,কাইজ্জারডিয়া,মরংকুমসহ আরো যেসব এলাকায় থেকে প্রতিবছর বেড়িবাঁধ ভেঙে উপজেলার ৬/৭টি ইউনিয়ন প্লাবিত হয়।বন্যায় প্লাবিত হওয়া এলাকাগুলোতে বসবাসকারী জনগণকে পানিবন্দি থেকে মুক্তি দিতে আজকের মানব বন্ধন। অনুষ্ঠিতব্য মানব বন্ধনের মাধ্যমে মন্ত্রী, এমপি,সংশ্লিষ্ট প্রশাসন ও দেশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন বক্তারা। সুতরাং আমরা সরকারের ত্রাণ চাই না,চাই আমাদের জানমাল রক্ষার স্বার্থে স্হায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণ।

বক্তরা আরো বলেন,জরুরী ভিত্তিতে আপৎকালীন পানি উন্নয়ন বোর্ড কর্তৃক যে বেড়িবাঁধ নির্মাণে বাঁধ সংস্কার করা হয়।তা অস্হায়ী, টেকসই নয়।ফলে প্রতিবছর-বছর আমাদেরকে বন্যার পানিতে ভাসতে হয়।বিধায় অনতিবিলম্বে কোনাখালীতে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ চেয়ে সরকারের কাছে দাবি জানান মানববন্ধন আয়োজনকারীরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আগামী জুনের মধ্যে চিলাহাটি-মংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবেঃ রেলপথ মন্ত্রী

আগামী জুনের মধ্যে চিলাহাটি-মংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবেঃ রেলপথ মন্ত্রী

চকরিয়ায় গাড়ীর ধা’ক্কায় ইউনিক বাসের স্টাফের মৃ’ত্যূ

চকরিয়ায় গাড়ীর ধা’ক্কায় ইউনিক বাসের স্টাফের মৃ’ত্যূ

ডোমারে তথ্য মেলা উপলক্ষে রোড শো অনুষ্ঠিত

দখল নয়, দলিলই হবে জমির মালিকানা: সংসদে বিল উত্থাপন

রংপুরে দুই আলু ব্যবসায়ীকে জরিমানা

বিএনপি-জামায়াত একসময় আওয়ামী লীগের পায়ের নিচে আত্মসমর্পণ করবে : কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক

জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না : বাণিজ্যমন্ত্রী

জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না : বাণিজ্যমন্ত্রী

নাসিরনগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

হোমনার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীর জরিমানা

ডোমারে করোনা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত