crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় রাস্তা হতে উদ্ধার হওয়া অসুস্থ বৃদ্ধা মহিলার খবর নিতে হাসপাতালে ছুটে গেলেন ইউএনও রুমন দে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২১, ২০২০ ৯:১১ অপরাহ্ণ

আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় রাস্তা হতে উদ্ধার হওয়া অসুস্থ বৃদ্ধা নুরজাহান বেগমের খবর নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান ইউএনও রুমন দে । আজ সোমবার হাসপাতাল পরিদর্শনে গিয়ে বৃদ্ধা মহিলার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং অন্যান্য রোগীদের খোঁজ খবর নেন তিনি । বৃদ্ধা নুরজাহান বেগমকে রোগীর কল্যাণ তহবিল হতে মানবিক সহায়তা প্রদান করার জন্য নির্দেশ প্রদান করা হয় । হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃদ্ধা মহিলার আত্নীয়- স্বজনদের খোঁজ খবর না পাওয়া পর্যন্ত চিকিৎসাধীন থাকার জন্য পরামর্শ প্রদান করেন ইউএনও রুমন দে । এ সময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস ছালাম সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, সমাজসেবা কর্মকর্তা মো. রমজান আলী ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ প্রমুখ ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বৃদ্ধা মহিলাসহ অন্যান্য রোগীদের খোজঁ খবর নেই । বৃদ্ধা মহিলা যত দিন হাসপাতালে থাকবে তত দিন যাবতীয় চিকিৎসাসহ মানবিক সহায়তা প্রদান করার জন্য নির্দেশ প্রদান করি ।

প্রকাশ, হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গত শুক্রবার দুপুরের দিকে কে বা কারা একজন অসুস্থ বৃদ্ধা মহিলাকে রেখে চলে গেছেন। উপজেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম জুয়েল ও এস কেএফ ফার্মার প্রতিনিধি মো. হোসাইন দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে গোসল করিয়ে চিকিৎসা দিয়েছেন। সে বর্তমানে হোমনা সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো.শহিদ উল্লাহ ও মেডিকেল অফিসার ডা. লুৎফর নাহার নিবিড়ের চিকিৎসাধীন রয়েছেন। বৃদ্ধা মহিলা নুরজাহান বেগম তার নাম ছাড়া ঠিকানা বলতে পারে না ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি জুয়েল আরেং।। সাধারণ সম্পাদক খাইরুল আলম।।

হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি জুয়েল আরেং।। সাধারণ সম্পাদক খাইরুল আলম।।

ঝিনাইদহে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

হোমনায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মা’দকসহ ৩ জন গ্রে’ফতার

করোনা দুর্যোগে হরিণাকুন্ডুর ইউএনও সৈয়দা নাফিস সুলতানার রাত-দিন ছুটে চলা

শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

ঝিনাইদহে নতুন করে আরও ২৭ জন করোনায় আক্রান্ত

সোনাডাঙ্গা মডেল থানার অভিযানে সবুজ হ’ত্যাকাণ্ডে জড়িত ২ জন গ্রেফতার

নাসিরনগরে লতিফিয়া ক্বারী সোসাইটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

নাসিরনগরে লতিফিয়া ক্বারী সোসাইটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

কবুরহাটের চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন এর উদ্যোগে ত্রাণ বিতরণ