crimepatrol24
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:২১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা স্থগিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৪, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার।

শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দিয়েছেন। আগামী রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।’

এর আগে গত ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ–১ শাখা থেকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, দ্যা সিভিল এভিয়েশন রুল ১৯৮৪-এর সাব রুল ১৬ অনুযায়ী সরকার কক্সবাজার বিমানবন্দরকে ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ ছিল।

এরআগে গত ২ অক্টোবর থেকে কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়ে দেশি ও বিদেশি এয়ারলাইনসগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছিল বলেও জানা গেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে অ’স্ত্র ও গু’লিসহ গ্রেফতার-২

ঝিনাইদহে জেলা ছাত্রলীগের রক্তদান কর্মসূচী

দাউদকান্দি- চান্দিনা সার্কেল এএসপির নেতৃত্বে ৬ হাজার পিস ই’য়াবাসহ গ্রে’ফতার ৪ 

দাউদকান্দি- চান্দিনা সার্কেল এএসপির নেতৃত্বে ৬ হাজার পিস ই’য়াবাসহ গ্রে’ফতার ৪ 

বিগত সরকারের আমলে ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সিভিল প্রশাসনের যেসব কর্মকর্তাকে বিএনপি-জামায়াত আখ্যা দিয়ে চাকরিচ্যুত, পদোন্নতি বঞ্চিত, বাধ্যতামূলক অবসর প্রদানসহ নানাভাবে হয়রানি করা হয়েছে তাদেরকে পুনরায় চাকুরিতে বহাল করা হোক

বিগত সরকারের আমলে ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সিভিল প্রশাসনের যেসব কর্মকর্তাকে বিএনপি-জামায়াত আখ্যা দিয়ে চাকরিচ্যুত, পদোন্নতি বঞ্চিত, বাধ্যতামূলক অবসর প্রদানসহ নানাভাবে হয়রানি করা হয়েছে তাদেরকে পুনরায় চাকুরিতে বহাল করা হোক

বিএনপি নেতার জানাযার নামাজে কুমিল্লা-৫ আসনের এমপি

বিএনপি নেতার জানাযার নামাজে কুমিল্লা-৫ আসনের এমপি

রংপুরে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

হোমনায় একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই : ডিসি কুমিল্লা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রবার্তো ফিরমিনো অতিরিক্ত সময়ের একমাত্র গোলে ক্লাব বিশ্বকাপ লিভারপুলের

চকরিয়ায় দেড় হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন জেলা প্রশাসক