crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরের দেওয়ানগঞ্জে ৭৪০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২, ২০১৯ ৪:২৪ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৭ হাজার ৪শ’টি ইয়াবাসহ সাদ্দাম হোসেন (২৫) নামে এক মাদক বিক্রেতকে গ্রেপ্তার করেছে তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।সোমবার ২ ডিসেম্বর বিকেলে উপজেলার তারাটিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দেওয়ানগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. ফরহাদ আলীর নেতৃত্বে এক দল পুলিশ তারাটিয়া বাজার এলাকায় মতিউর রহমানের নার্সারির সামনে মাদকবিরোধী তল্লাশি অভিযান চালান। এ সময় একটি অটোরিকশায় যাত্রীবেশে থাকা মাদক বিক্রেতা মো. সাদ্দাম হোসেনকে ৭ (সাত) হাজার ৪শ’টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। সাদ্দাম হোসেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর বামুনেরচর গ্রামের আবুল হাশেমের ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ‘মাদক কারবারি সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামিকাল মঙ্গলবার ৩ ডিসেম্বর সকালে তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে জাতীয় ভোটার দিবস পালিত

ডোমারে জাতীয় ভোটার দিবস পালিত

মহাস্থান প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শিবগঞ্জ থানার নবাগত ওসির মতবিনিময়

প্রশাসনে শুদ্ধি অভিযান শুরু

ঝিনাইদহে বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

কবে হবে জাতীয় নির্বাচন জানালেন প্রধান উপদেষ্টা

সমন্বয় সভার নামে চাঁ’দাবাজি ও দু’র্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও  বরুড়ায় সভা করলেন কুমিল্লার সিভিল সার্জন

সমন্বয় সভার নামে চাঁ’দাবাজি ও দু’র্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও  বরুড়ায় সভা করলেন কুমিল্লার সিভিল সার্জন

ডোমারে অগ্নিদগ্ধ ভিখারী জবেদা খাতুনের লাশ দাফন করলেন ডোমার থানা পুলিশ

যা হওয়ার হয়ে গেছে, এখন সমস্যাগুলোর সমাধান করুন : অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের

ঝিনাইদহে র‌্যাব-৬’র জালে ৪৪০বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ময়মনসিংহে নৌকাকৃতি এলইডি সড়ক বাতির উদ্বোধন করলেন মসিক মেয়র ইকরামুল হক টিটু