crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা করলেন- স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৪, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির দ্রুত বিকাশ, ইন্টারনেটের সর্বব্যাপী ব্যবহার এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থার সম্প্রসারণ মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রমকে যেমন সহজ ও গতিশীল করেছে, তেমনি অপরাধ সংঘটনের ক্ষেত্রেও নতুন মাত্রা যুক্ত করেছে। এখন অপরাধীরা শুধু প্রচলিত পদ্ধতির ওপর নির্ভর করছে না; বরং প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে দেশের ভেতরে ও আন্তর্জাতিক পরিসরে সংঘবদ্ধভাবে অপরাধ পরিচালনা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ফিশিং, ভুয়া ওয়েবসাইট, পরিচয় জালিয়াতি ও প্রতারণামূলক লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড এবং আর্থিক হিসাবের নিয়ন্ত্রণ নিয়ে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করা হচ্ছে।

ডিজিটাল প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরও জোরদার করার লক্ষ্যে চট্টগ্রামে সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রমের শুভ সূচনা হয়। “Safer Cyberspace for Digital Bangladesh: Enhancing National & Regional Digital Investigation Capability of Bangladesh Police” শীর্ষক প্রকল্পের আওতায় Korea International Cooperation Agency ( KOICA)-এর সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

এ উপলক্ষে অদ্য ১৪/১০/২০২৬ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় মেট্রোপলিটন পুলিশ লাইন্স, দামপাড়া, চট্টগ্রামে এ আয়োজিত সাইবার পুলিশ সেন্টার, চট্টগ্রাম এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদ এমপি, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত H.E. Mr. Kim Ji-joon ও জনাব সাঈদ আল নোমান, এমপি, চট্টগ্রাম-১০; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আলী হোসেন ফকির বিপিএম, ইন্সপেক্টর জেনারেল (আইজিপি), বাংলাদেশ পুলিশ । বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার নুরুল আমিন বিপিএম, অ্যাডিশনাল আইজিপি, পুলিশ হেডকোয়ার্টার্স এবং KOICA এর Country Director Jihoon Kim ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, অ্যাডিশনাল আইজিপি, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে KOICA-এর সহযোগিতায় বাস্তবায়িত এ প্রকল্প ভবিষ্যতে দেশের নাগরিকদের জন্য আরও নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

উন্নত, নিরাপদ ও স্মার্ট দাউদকান্দি-তিতাস গড়ে তোলা হবে

নাসিরনগরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান

ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিরতণ

পুঠিয়ায় দুই প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের হানা, জরিমানা ২৩ হাজার

সিরাজগঞ্জে র‌্যাবের-১২ এর অভিযানে পলাতক জঙ্গী সদস্য আটক

হোমনায় সদ্যঘোষিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান

শৈলকুপায় অসদোপায় অবলম্বনের দায়ে জেএসসি পরীক্ষার্থী বহিস্কার

শৈলকুপায় অসদোপায় অবলম্বনের দায়ে জেএসসি পরীক্ষার্থী বহিস্কার

রংপুরে গণধর্ষণের মামলায় আসামি গ্রেফতার ও শা‌স্তির দা‌বি‌তে স্মারক‌লি‌পি প্রদান

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মামাতো ফুফাতো দুই বোনের মৃত্যু