crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় দুই প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের হানা, জরিমানা ২৩ হাজার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
মেয়াদ পেরিয়েছে, তবু বিক্রির জন্য সাজানো দোকানের রাকে, কোথাও আবার কেকের মোড়কেই নেই ওজন, উপাদান কিংবা মেয়াদোত্তীর্ণের তারিখ।

এমন অনিয়মের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহীর সহকারী পরিচালক বিপুল বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিউ হিরা এ্যান্ড বিস্কিট ফ্যাক্টরিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি কেকের মোড়কে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অভিযোগও ওঠে। এসব অনিয়মে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, হুমাইদ স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সব মিলিয়ে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহীর সহকারী পরিচালক বিপুল বিশ্বাস জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে পণ্যের মান ও মূল্য সংক্রান্ত অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরের পীরগাছায় পোনামাছ অবমুক্তকরণ

হোমনায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হোমনায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৯৮৮

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

কালীগঞ্জে লেদ মিস্ত্রিকে শ্বাসরোধ করে হত্যা!

টিকার বিরুদ্ধে বিএনপির অপপ্রচারে জনগণের সায় নাইঃ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

ঝিনাইদহের স্ত্রীর অধিকারের দাবিতে সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে নারীর অবস্থান

জগন্নাথপুরে আমপাড়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুই কোটি টাকার অডিট আপত্তি