crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেরপুরের অন্যতম ঐতিহ্য তুলশীমালা চাল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৩, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের ঐতিহ্যবাহী সুগন্ধি তুলসীমালা চাল জেলার অন্যতম ঐতিহ্য। এই চালের পিঠা, খই-মুড়ি, ভাতের সুগন্ধ ও স্বাদ আশ্চর্যজনক। “পর্যটনের আনন্দ, তুলসীমালার সুগন্ধ” শেরপুর সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে তুলসীমালা ধানের চাষ হয়। জেলার অর্ধশত স্বয়ংক্রিয় রাইস মিল তুলসীমালা চাল উৎপাদন করে এবং প্রতি বছর প্রায় ৩০ হাজার মেট্রিক টন চাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ও বিদেশে রপ্তানি হয়। ফলে কৃষিনির্ভর শেরপুরের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে তুলসীমালা ধান।

তুলসীমালা চাল হল একটি মৃদু ও সুগন্ধযুক্ত চাল। উচ্চ মানের এই চাল অ্যান্টিঅক্সিডেন্ট, প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থে ভরপুর। ঈদ, পূজা-পার্বণ, বিয়ে, বর-কনেসহ বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে পোলাও, বিরিয়ানি, মিষ্টান্ন তৈরিতে তুলসীমালা চালের জুড়ি নেই। এই ধান শেরপুর জেলার ঐতিহ্য। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের শেরপুরে সবচেয়ে বেশি সুগন্ধি ধান উৎপাদিত হয়। এ জেলার প্রায় ৫০ জন চালকল মালিক ঢাকার চাহিদার অর্ধেক এই জেলা থেকে সরবরাহ করেন। এছাড়া দেশের বড় বড় কয়েকটি কোম্পানির মাধ্যমে তুলসীমালা চাল বিদেশে রপ্তানি হয়। জেলায় বছরে প্রায় ১০০ কোটি টাকার তুলসীমালা চাল বিক্রি হয়। এ চাল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে ব্যবসায়ীরা লাভবান হচ্ছে এবং কৃষিভিত্তিক শেরপুরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সম্প্রতি শেরপুর শহরের ঢাকালহাটি এলাকার নিউ শ্যামলী অটোমেটিক ড্রায়ার রাইস মিলে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে তুলসীমালা জাতের ধান থেকে চাল উৎপাদন করা হচ্ছে। শেরপুর উৎপাদন মৌসুমের শুরুতে কৃষকরা সাধারণত প্রতি মণ ২ হাজার থেকে ২৫০০ টাকায় ধান বিক্রি করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিইউবিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জাগপার মানববন্ধন

বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা আছে বলেই ঋণ দিয়েছে আইএমএফ: প্রধানমন্ত্রী

কালীগঞ্জ সোনালী ব্যাংক বিধবা ভাতার টাকা কম দেওয়ার অভিযোগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে পুলিশের এপিএ চুক্তি স্বাক্ষর

ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সং*ঘর্ষ, এমপি ও সাধারণ সম্পাদকের গাড়ি ভা*ঙচুর

ঝিনাইদহে ডিএপি সারের মূল্য কমায় কৃষকলীগের আনন্দ র‌্যালি

Rtv তে ‘কেমন বাংলাদেশ চাই?’ লাইভে আসছেন এমপি টিটু