crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৪, ২০২০ ৭:৫৬ অপরাহ্ণ

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি॥ ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় নীলফামারী জেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রমে অসামান্য অবদান রাখায় পাঁচ সফল নারী জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে বুধবার(২৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ৫জন জয়িতার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম।

জয়িতারা হলেন-সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নীলফামারী জেলা পরিষদের সদস্য ও সাংবাদিক ইসরাত জাহান পল্লবী, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে রুনা আক্তার, সফল জননী হিসেবে আলেয়া বেগম,শিক্ষা ও চাকুরীতে সাফল্য অর্জনে হাফিজা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুনভাবে জীবন শুরু করা লিপি বেগম।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নুরন্নাহার শাহাজাদী প্রমুখ।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহে এতিমখানা শিশুদের মাঝে খাবার বিতরণ

ভারতসহ প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় জামায়াতে ইসলামী: জামায়াতের আমির

বীরোচিত পুলিশকে কেন্দুয়া প্রেসক্লাবের সংবর্ধনা

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুরে খামারে আগুন, ৪৫ ছাগল ভস্মীভূত

কুষ্টিয়ায় অজ্ঞাত পরিচয় নারীর মৃতদেহ উদ্ধার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট, বৃদ্ধাসহ আহত ৪

বগুড়ায় মেয়েকে শ্বা’সরুদ্ধ করে হ’ত্যার পর মায়ের আ’ত্মহত্যা

জগন্নাথপুরে সংবাদকর্মী পরিচয় দিয়ে ৪০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ