crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠানের লক্ষ্যে রিটার্নিং অফিসারের দায়িত্ব চান ইসির নিজস্ব কর্মকর্তারা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রিটার্নিং অফিসারের দায়িত্ব নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের হাতে দেওয়ার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি তোলে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনটির আহ্বায়ক মনির হোসেন জানান, ‘এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচন ভবনে সারাদেশের নির্বাচন কর্মকর্তাদের নিয়ে সম্মেলনের আয়োজন করা হবে।’

তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আমরা কমিশনকে বেশ কয়েকটি সুপারিশ দিয়েছি, যা কমিশন ইতিমধ্যে আমলে নিয়েছে। নির্বাচন ব্যবস্থার সংস্কার সম্পর্কেও কমিশনের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে সংগঠনটি তিনটি মূল দাবি উপস্থাপন করে এবং নির্বাচন ব্যবস্থার উন্নয়নে কমিশনকে বিভিন্ন পরামর্শ দেয়।

কর্মকর্তাদের সুপারিশগুলোর মধ্যে আরো আছে—পদ সৃজন, আপগ্রেডেশন এবং প্রয়োজনীয় লজিস্টিকসহ প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদনে কার্যকর পদক্ষেপ গ্রহণ; জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের কাছে ন্যস্তকরণ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মোহাম্মদ মতিয়ুর রহমান এবং উপজেলা, থানা ও সমমান ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আশফাকুর রহমান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় এস.এস.সিতে পাসের হার ৮৮.৫১, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন

কেএমপি’র অভিযানে মাদকসহ ৯ মাদক কারবারি গ্রেফতার

১কেজির বেশি পেঁয়াজ ক্রয় করতে পারবে না কোনো ক্রেতা, সিদ্ধান্ত হবিগঞ্জ জেলা প্রশাসনের

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ‘শতভাগ’ করার আশ্বাস শিক্ষামন্ত্রীর

হোমনা-মেঘনায় গণসংযোগে এগিয়ে খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জি. মতিন

কালিগঞ্জে নরমাল ডেলিভারির পর প্রসূতি সিজারের অভিযোগ !

হোমনার ইউএনও করোনায় আক্রান্ত, সকলের নিকট দোয়া কামনা

হাওরের জননিরাপত্তা ও পর্যটক নিরাপত্তা জোরদারে কিশোরগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময়

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে অসহায়,গরীব ও দুস্থদের মাঝে ইদ সামগ্রী বিতরণ

সর্বোচ্চ প্রশংসার দাবিদার সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আব্দুস সোবহান

সর্বোচ্চ প্রশংসার দাবিদার সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আব্দুস সোবহান