crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা, আজ পর্যন্ত রোগীর সংখ্যা ৯৩!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৪, ২০২০ ৪:৪৬ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে চিকিৎসক আলতাফ হেসেনসহ রোববার নতুন আরো ১১ করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে হরিনাকুন্ডুতে ২ জন, কালিগঞ্জে ৩ জন, কোটচাঁদপুরে ৫ জন ও মহেশপুরে ১ জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৩ জন। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ১০জন। দিনদিন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় প্রশাসন আক্রান্ত চিকিৎসক মোকাররম হোসেন ও গোলাম রহমানের চেম্বার সমতা ডায়গস্টিক সেন্টার,সাহিদা ও নূরজাহান ডায়গস্টিক সেন্টার লকডাউন ঘোষণা করেছে। অন্যদিকে জেলার শহর ও গ্রাম পর্যায়ের সব দোকান-পাট বেলা ২টা পর্যন্ত চলবে এবং এরপর দোকান-পাট বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে জেলা করোনা কমিটি। এ নির্দেশ অমান্য কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ঘেষণা দিয়েছে জেলা প্রশাসন।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, খুলনা মেডিকেল কলেজ ল্যাব থেকে আজ রবিবার ৮৫ জনের রিপোর্ট এসেছে। রিপোর্টে ১১ জন পজিটিভ এবং ৭৪ জনের রিপোর্ট নেগেটিভ। জেলায় মোট আক্রান্ত ৯৩ জন। আক্রন্তদের মধ্যে চিকিৎসক, সাংবাদিকসহ ৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আক্রান্তদের মধ্যে শৈলকুপায় ১ জন মারা গেছেন। সদর হাসপাতালসহ ৬ উপজেলার কোনো হাসপাতালেই কোন আইসিইউ ইউনিট ও ভেন্টিলেটরের ব্যবস্থা নেই। তবে জেলায় অক্সিজেন সিলিন্ডার মজুদ রয়েছে বলে জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় নৌকার প্রার্থী পেলো মাত্র ৯৯ ভোট, তাহলে নেতা-কর্মীদের ভোট গেল কোথায় !

হোমনায় মাদ্রাসাছাত্রদের মাঝে শীতের পোশাক বিতরণ

হোমনায় মাদ্রাসাছাত্রদের মাঝে শীতের পোশাক বিতরণ

কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

ঝিনাইদহে ঈদুল আজহায় কোন ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না : এসপি হাসানুজ্জামান

ডোমার বালিকা বিদ্যা নিকেতনে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

প্রথম ধাপের ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন আ’লীগের ৩১ চেয়ারম্যান

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে কা’ফনের কাপড় পরে আ’মরণ অ’নশনে শিক্ষকরা, ৫ মিনিটের সাক্ষাৎ চান প্রধানমন্ত্রীর

ভৈরবে শিশু আছিয়ার হ*ত‍্যাকারীদের ফাঁসির দাবিতে নিরাপদ সড়ক চাই এর মানববন্ধন

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ১৪ জনকে অর্থদণ্ড প্রদান

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ১৪ জনকে অর্থদণ্ড প্রদান

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশন মাস্টারকে থানায় তুলে নিয়ে যাওয়ায় ট্রেন বন্ধ করে বিক্ষোভ