crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে ৩ লাখ ৮৫ হাজার ২২১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৫, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দিনাজপুরে ৩ লাখ ৮৫ হাজার ২২১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ২৮ জুন সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশের ন্যায় দিনাজপুরে ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬ খ্রি.) বিকেল সাড়ে ৩টায় ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল মিলনায়তনে জেলা সিভিল সার্জন অফিস আয়োজিত অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রাসুল রাখি।

তিনি জানান, ‘২৮ জুন ২০২৬ খ্রি.
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দিনাজপুরে ৩ লাখ ৮৫ হাজার ২২১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১৩টি উপজেলায় ১৫টি স্থায়ী কেন্দ্র ও অস্থায়ী ২৫৮৯টি কেন্দ্রসহ ২৬১৬টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। এ কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের মাঠকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী ও স্বেচ্ছাসেবীসহ মোট ৫৮৪৪ জন সাঠকর্মী ও স্বেচ্ছাসেবী কাজ করবে।

জেলায় ৩ লাখ ৮৫ হাজার ২২১ জন শিশুর মধ্যে ৬-১১ মাস বয়সী ৪৩ হাজার ৭৯ জন শিশুকে একটি করে নীল রঙের এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ৪২ হাজার ১৪২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর এ আলম সিদ্দিকী, উপ-পরিচালক ডা. এটিএম নাজমুল হুদা, পরিকল্পনা বিভাগের পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সুমন রঞ্জন সরকার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার, ডা. হোসেন মো. নাহিদসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রমেকে ডিবি পুলিশের অভিযানে কথিত মানবাধিকার কর্মীসহ ১০ দালাল আটক

ঝিনাইদহে কলেজ পড়ুয়া মেয়েকে বিয়ে করতে গিয়ে বিয়ের আসর থেকে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেফতার

দাউদকান্দি ও মেঘনায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

কত দিনের মধ্যে নির্বাচন হবে এটা ঠিক করবে দেশের জনগণ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নীলফামারীতে সিভিল সার্জন অফিসের একজনসহ আরও ৫জন করোনায় আক্রান্ত

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার ও সমর্পণের ভিত্তিতে সাধারণ পাসপোর্ট ইস্যুর নীতিমালা জারি

পাবনা চাটমোহরে ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে শোক সভা অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

মানবতার সেবায় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান