crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার ও সমর্পণের ভিত্তিতে সাধারণ পাসপোর্ট ইস্যুর নীতিমালা জারি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২২, ২০২৪ ১০:০২ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট:
বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার ও সমর্পণের ভিত্তিতে সাধারণ পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ।

কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার ও সমর্পণের ভিত্তিতে নতুন পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে জারিকৃত নির্দেশনাগুলো হলো- সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক মন্ত্রিসভার সদস্য, সদ্যবিলুপ্ত জাতীয় সংসদের সব সদস্যসহ যেসব ব্যক্তি কোনো পদে অধিষ্ঠিত থাকায় যোগ্য হিসেবে কূটনৈতিক পাসপোর্ট গ্রহণ করেছেন, ওই পদে তাদের নিয়োগ বা কর্মকালের অবসান ঘটলে তাদের এবং তাদের স্পাউসদের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

উল্লিখিত ব্যক্তিদের মধ্যে যারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন, অন্তত দু’টি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তাদের অনুকূলে সাধারণ পাসপোর্ট ইস্যু করা যেতে পারে।

বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক বরাবর বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখার উপসচিব মো: কামরুজজামান স্বাক্ষরিত পত্র থেকে এ তথ্য জানা যায়।

সূত্র : বাসস

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রেমের টানে ভারতীয় কিশোরী রংপুরে এসে পুলিশের হাতে আটক

সিনিয়র সিটিজেন হিসেবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সম্মান করতে হবে: দিনাজপুরের ডিসি

হোমনায় ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবাষির্কী পালিত

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ৫ হাজার বয়স্ক ভাতার কার্ড বিতরণ

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ৫ হাজার বয়স্ক ভাতার কার্ড বিতরণ

হোমনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর বিদায় সংবর্ধনা

৫ দিনের রিমাণ্ডে এক/এগারোর সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী

ঝিনাইদহে ১০ হাজার কর্মহীন পরিবারের মাঝে এমপির উপহার বিতরণ

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

ঝিনাইদহে সাবেক সংসদ সদস্য ও নারী ডাক্তারসহ ৭ জনের করোনা শনাক্ত!

রংপুরে তিন পিস্তলসহ ৪ ডাকাত গ্রেফতার