crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৯, ২০১৯ ২:১৪ অপরাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল রসূল, আনসার ও ভিডিপি কর্মকর্তা আছমা আক্তার, ইউপি চেয়ারম্যান আবুল বাশার সরকার, ফায়ার সার্ভিস ইনচার্জ জাকির হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লায়ন শ্রী চন্দন লাল রায়, সহ-সভাপতি যুগল কিশোর ভৌমিক, সাংগঠনিক সম্পাদক অঞ্জন সাহা ও মহিলা সম্পাদিকা বীনা রানী সাহা, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক (বর্তমান) আক্তার হোসেন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগন, বিভিন্ন পূজামন্ডপের সভাপতি,  সাধারণ সম্পাদক ও সাংবাদিকবৃন্দ।
জানা গেছে, উপজেলায় মোট ৪৬টি পূজামন্ডপ রয়েছে। সভায় ৫ ওয়াক্ত আযান ও নামাজের সময় সাউন্ড সিস্টেম বন্ধ রাখা, উচ্চস্বরে সাউন্ড সিস্টেম সম্পূর্ণরূপে বন্ধ রাখা, ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় ব্যাঘাত ও ইভটিজিং এর মতো ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখা, ছেলে-মেয়েদের জন্য আলাদা গেইট স্থাপন, স্বেচ্ছাসেবকদের পরিচয়পত্রের ব্যবস্থা করা, স্ব-স্ব উদ্যোগে পূজামন্ডপ পাহাড়ার ব্যবস্থা করা, মেডিকেল টিম গঠন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সব সময় ফায়ার সার্ভিস প্রস্তুত থাকা, আইন- শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আনসার সদস্যদের থাকার ও খাবারের সু-ব্যবস্থা করা এবং প্রতিমা বিসর্জন রাত ৮টা থেকে ১১টার মধ্যে সমাপ্ত করাসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি

পুঠিয়ায় সেনা সদস্য (অব.) সুমনের উপর হা’মলার প্রতিবাদে মানববন্ধন

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব মোকাবেলায় সরকার সতর্ক রয়েছে-স্থানীয় সরকার মন্ত্রী

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব মোকাবেলায় সরকার সতর্ক রয়েছে-স্থানীয় সরকার মন্ত্রী

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

ইসবগুলের ভুসির উপকারিতা

ডোমারে প্রতিবন্ধির টাকা নিয়ে কথিত মানবাধিকার কর্মী উধাও ৯ মাসেও টাকা উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ

নাসিরনগরে ভলাকুট ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ এ ভূষিত হলেন আইজিপি

রংপুরে মুজিববর্ষ উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মেলান্দহে কৃষক মাঠ দিবস উদযাপন