crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:৫৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে ১ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৮, ২০২১ ১০:২৪ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাত ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা ভাইরাসের প্রাদুভার্বকালে সাময়িক কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার ১ হাজার পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এসব ঈদ সামগ্রী বিতরণ করেন। নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ মাঠে করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে চেয়ারে বসিয়ে প্রত্যেককে ১০ কেজি চাল,১ কেজি সয়াবিন তেল, ১ কেজি পেয়াঁজ,আধা কেজি চিনি,আধা কেজি ডাল ও ১ প্যাকেট সেমাই দেয়া হয়। এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান,পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান,সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিসুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুন,সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন,বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সারা বাংলাদেশে বিভিন্ন পেশাজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের এই পরিস্থিতি নিজে পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিয়েছেন। কেউ যাতে খাদ্যের অভাবে কষ্ট না পায় সেজন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ প্রদান করেছেন। দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে প্রণোদনার আওতায় আনা হবে।

জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ওয়াদা দেন, আবারও নৌকায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেনঃ প্রধানমন্ত্রী

ওয়াদা দেন, আবারও নৌকায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেনঃ প্রধানমন্ত্রী

সারা দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬

কেএমপি’র অভিযানে আড়াই কেজি গাঁ’জাসহ ১ মাদক কারবারি গ্রে’ফতার

কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার

কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার

শপথ নেওয়ার ছয় ঘণ্টার মধ্যে দল থেকে বহিষ্কৃত সুলতান মনসুর সংসদ অধিবেশনে

টাঙ্গাইলের মধুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে নাগরিক সংবর্ধনা প্রদান

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় হেলপার নি’হত, চালক আ’হত

খুটাখালী বনবিটের মাটি ‘কেটে’ রাস্তা তৈরী , বনের গাছ ও বালি ‘পাচার’

ঘোড়ঘাটে ২৯টি পূজামণ্ডপে বিএনপির আর্থিক অনুদানের চেক বিতরণ

কেএমপি’র অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ গ্রেফতার ৯