crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জাঁকজমকপূর্ণ আয়োজনে কিশোরগঞ্জে সাংবাদিক সংস্থার অভিষেক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৯, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
সাংবাদিকদের পেশাগত ঐক্য, দক্ষতা ও নৈতিকতা জোরদারের প্রত্যয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ২০২৫-২৭ মেয়াদের কিশোরগঞ্জ জেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন বিজয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৪৩ বছরের ঐতিহ্যবাহী এই সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী, পেশাজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মাসুদ ইকবাল, কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ আহম্মেদ ফরিদ, কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশফাকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম (ভিপি সুমন) এবং বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলুয়ার হোসেন দিলু। বক্তারা বলেন, একটি স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরপেক্ষতা বজায় রাখা, সত্য প্রকাশে সাহসী ভূমিকা রাখা এবং অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান জানান।

তারা আরও বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার রক্ষা, প্রশিক্ষণ প্রদান ও পেশাগত মানোন্নয়নে কাজ করে যাচ্ছে, যা দেশের সাংবাদিক সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি মো. দেলুয়ার হোসেন খান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘সংবাদপত্র ও গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। সাংবাদিকদের ঐক্যবদ্ধ শক্তি দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের উদ্বোধক ও সংগঠনের উপদেষ্টা শফিকুল আলম শিপলু উদ্বোধনী বক্তব্যে সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, দক্ষতা বৃদ্ধি এবং যুগোপযোগী প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।’

তিনি আরো বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক গণমাধ্যমে টিকে থাকতে হলে সাংবাদিকদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার সিনিয়র সাংবাদিক, তরুণ সংবাদকর্মী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ ও পারস্পরিক সৌহার্দ্যের দৃশ্য।

সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চ্যানেল তোলপাড়ের সংগীতশিল্পীরা সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আইজিপি পদক পাওয়ায় ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীকে সিও সংস্থা’র শুভেচ্ছা প্রদান

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: রিজওয়ানাহাসান

বোদায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

বঙ্গবন্ধুর জীবন ও কর্ম” নিয়ে রংপুর রিপোর্টার্স ক্লাবের আলোচনা সভা

বঙ্গবন্ধুর জীবন ও কর্ম” নিয়ে রংপুর রিপোর্টার্স ক্লাবের আলোচনা সভা

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে ৫৫ টি গাঁজা গাছ উদ্ধার

পঞ্চগড়ে ৩৪টি কেন্দ্রে এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শুরু

লাইলাতুল ক্বদরের রাত্রের বিশেষ আমল

শৈলকুপায় করোনায় মৃত বলে খাটিয়া দিলেন না গ্রামবাসী, এলেন না স্বজনরাও, লাশ দাফন করল ইসলামী ফাউন্ডেশন !

চকরিয়ায় সড়কে ঝরল পিতা- পুত্রের প্রাণ , আহত ৩

কালীগঞ্জ সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকের খুঁটির জোর কোথায়?