crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ইটনায় রাস্তা থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৪, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রাস্তা থেকে রতন মিয়া (১৯) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের দক্ষিণ-পশ্চিম পাশের সড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রতন মিয়া ইটনা উপজেলা সদরের পাথারহাটি গ্রামের মোহাম্মদ আলী ওরফে আক্কু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রতন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। তিনি প্রতিদিনই বাড়ি থেকে বের হয়ে আশপাশে ঘোরাঘুরি করতেন এবং পরিবার তার খোঁজ নিয়ে ফিরিয়ে আনতেন। সোমবার (২৩ জুন) সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকালে পথচারীরা রাস্তার পাশে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।খবর পেয়ে ইটনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

খুলনায় ৮ রাউন্ড কা*র্তুজসহ স*ন্ত্রাসী গ্রেফতার

সাতক্ষীরা জেলার বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শনে আইপি পুলিশ সুপার

সাতক্ষীরা জেলার বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শনে আইপি পুলিশ সুপার

সময় টিভিতে লাইভে আসছেন এমপি টিটু

পিলখানা হ’ত্যাকাণ্ডে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে স্মারকলিপি প্রদান

মধুপুরে মিটার লাগিয়ে দিতে দেরী হওয়ায় বৈদ্যুতিক মিস্ত্রিকে পিটিয়ে হত্যা

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর বিরুদ্ধে জামায়াত-বিএনপির ‘কটূক্তির’ প্রতিবাদে সরিষাবাড়ীতে বি ক্ষোভ মিছিল

দেওয়ানগঞ্জে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মেরে বরখাস্ত হলেন পৌর মেয়র

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের কার্যক্রম স্থগিতের নির্দেশ

সরকারি সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করার নির্দেশ আইজিপি’র