crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাত থেকে বেতন-ভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি পালন, সব নাগরিক সেবা বন্ধ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১, ২০১৯ ১১:৩৩ পূর্বাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা,কুমিল্লা >>

কুমিল্লার হোমনায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা রাজস্ব খাত থেকে প্রদানের দাবিতে একটানা ১৯ দিন ধরে কর্মবিরতি পালন করে আসছে কর্মকর্তা- কর্মচারীরা। ফলে সব ধরনের নাগরিক সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে পৌর এলাকার জনগণ।
জানা গেছে, দেশের ৩০৮ টি পৌরসভা গত ১৪ জুলাই ২০১৯ খ্রি. তারিখ থেকে সকল নাগরিক সেবা বন্ধ করে কর্মকর্তা- কর্মচারীরা ঢাকার রাজপথে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং সচিবালয়ের পার্শ্বের রাস্তায় অবস্থান করে রাজস্ব খাত থেকে তাদের বেতন- ভাতা ও পেনশন সুবিধা চালু করার দাবিতে আন্দোলন ও ধর্মঘটে অবস্থান করছেন।
সূত্রে আরো জানা গেছে, কোনো কোনো পৌরসভার কর্মকর্তা – কর্মচারীদের বেতন- ভাতা ২ মাস থেকে ৫৮ মাস পর্যন্ত বকেয়া রয়েছে। ফলে তারা পরিবার -পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এছাড়াও এ আন্দোলনের কারণে পৌর এলাকায় ময়লা- আবর্জনা স্তুপ হয়ে আছে। অপরদিকে, সময়মতো নাগরিক সুবিধা না পাওয়ায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছে পৌরবাসী।
হোমনা পৌরসভার সচিব মো. শাহাদাত হোসেন জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমরা কর্মবিরতি পালন করছি।  আমাদের মূল দাবি হল রাজস্ব খাত থেকে পৌর কর্মকর্তা- কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা প্রদান এবং জনপ্রতিনিধিদের সম্মানীভাতা চালু করা। সামনে ঈদুল আযহা আমরা বেতন -ভাতা না পেলে পরিবার – পরিজন নিয়ে ঈদ করতে পারবো না। বর্তমানে আমরা মানবেতর জীবন যাপন করছি। আমরা আশাবাদী, সরকার শিগগিরই আমাদের দাবি মেনে নিয়ে আমাদের জীবন চলার পথ সুগম করবেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের অনুকূলে ৫৯ লক্ষ টাকার চেক হস্তান্তর

‘দ্রুত নবম ওয়েজবোর্ড রোয়েদাদের গেজেট প্রকাশ করা হবে’ : প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে ৬ শতক জমির বিরোধকে কেন্দ্র করে নারী খুন 

ঝিনাইদহ কোটচাঁদপুরে অবাধে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব

শৈলকুপায় নারী পুরুষের মাথার চুল কেটে, মুখে চুন-কালি ও গলায় জুতার মালা, গ্রেফতার-৫

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

শিক্ষার্থীদের তোপের মুখে শিক্ষা সচিবকে প্রত্যাহার

চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসার নবগঠিত কমিটির সভাপতি কে ফুলেল শুভেচ্ছা

ডোমারে ৩টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের জ’রিমানা

ডোমারে ৩টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের জ’রিমানা

হোমনায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা