crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নলছিটিতে মুক্তা হত্যা মামলার মূল আসামি গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৮, ২০১৯ ২:২৯ অপরাহ্ণ

গ্রেফতার আসামি সোহাগ মীর । ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ছাত্রী বেনজির জাহান মুক্তা হত্যা মামলাযর মূল আসামি সোহাগ মীরকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে নলছিটি ও কলাপাড়া থানা পুলিশ যৌথ অভিযানে উপজেলার চাকামইয়া গ্রামের ফুপুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোহাগ মীর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া গ্রামের আবদুস ছোবাহান মীরের ছেলে।

শুক্রবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন ও ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৪ ফেব্রুয়ারি নলছিটির বারইকরণ গ্রামের বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে সামনের সড়কে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী বেনজির জাহান মুক্তাকে (১৯) কুপিয়ে হত্যা করা হয়।

প্রেমের সম্পর্ক ভেঙে দেয়ায় কলাপাড়ার নিশানবাড়িয়া গ্রামের সোহাগ মীর এ হত্যাকাণ্ড ঘটায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এ ঘটনায় নিহত মুক্তার বাবা পরের দিন নলছিটি থানায় একটি মামলা করেন। মামলার পর র‌্যাব, পুলিশ ও ডিবি পুলিশের তিনটি টিম আসামিকে গ্রেফতারের চেষ্টা করে। অবশেষে ফুপুরবাড়ি থেকে মামলার মূল আসামি সোহাগকে গ্রেফতার করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার, সন্ধান চায় পুলিশ

অবিলম্বে দেশে ভোজ্যতেলের দাম সমন্বয়ের দাবিঃ ক্যাব

অবিলম্বে দেশে ভোজ্যতেলের দাম সমন্বয়ের দাবিঃ ক্যাব

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে চার হাত-পা ভেঙে দেওয়া সেই অন্তঃসত্ত্বা পারভিনের মৃত্যু

ঝিনাইদহে র‌্যাব-৬ এর সফল অভিযানে নকল প্রসাধনী জব্দ, দুই জনের কারাদণ্ড

ধোবাউড়ায় দুই বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বালু ও ড্রেজিং মেশিন জব্দ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বন্ধের দুইদিন পর নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু 

ত্রিশালের হ’ত্যা মামলায় ৩ জনের যা’বজ্জীবন

ত্রিশালের হ’ত্যা মামলায় ৩ জনের যা’বজ্জীবন