crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঠাকুরগাঁওয়ে চার হাত-পা ভেঙে দেওয়া সেই অন্তঃসত্ত্বা পারভিনের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২, ২০২০ ৮:১৪ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি, রংপুর : ঠাকুরগাঁও সদর উপজেলায় রহিমানপুর গ্রামে স্বামীর রডের পিটুনিতে চার হাত-পা ভেঙে যাওয়া সেই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ দিন চিকিৎসার পর পারভিন আক্তার (২৪) নামের ওই নারী বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান। পারভিন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের মালঞ্চা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

রহিমানপুর ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান হান্নু জানান, নূর ইসলাম ঘরের দরজা ভেতর থেকে তালা দিয়ে তার স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে দুই হাত ও দুই পা ভেঙে দেন। পরে পরিবারের লোকজন দরজা ভেঙে পারভিনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পারভিন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম জানান, গত ১৮ সেপ্টেম্বর পারভিনকে স্বামী নূর ইসলাম পিটিয়ে চার হাত-পা ভেঙে দেন। এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় ভুক্তভোগীর বাবা মামলা করায় নূর ইসলামকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মধুপুর অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ২৬৫টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বৃদ্ধার ঘর নির্মাণ করে দিল ঝিনাইদহ র‌্যাব-৬

গাইবান্ধায় মোট করোনা আক্রান্ত ১৪৭ জন, মৃত্যু ৫ , সুস্থ ২৪

মা’দকসহ আ’টক যুবলীগ নেতাকে ব’হিস্কারের দাবিতে দাউদকান্দিতে মানববন্ধন

মা’দকসহ আ’টক যুবলীগ নেতাকে ব’হিস্কারের দাবিতে দাউদকান্দিতে মানববন্ধন

সরকারি কর্মচারীদের আলাদা করে সম্পদের হিসাব দিতে হবে নাঃ মন্ত্রিপরিষদ সচিব

সরকারি কর্মচারীদের আলাদা করে সম্পদের হিসাব দিতে হবে নাঃ মন্ত্রিপরিষদ সচিব

ঝিনাইদহ শহরের আলিফ ও রিমা বেকারিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

কুষ্টিয়ায় র‍্যাব এর বিশেষ অভিযানে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ জেড এম সম্রাট আটক

বকশিগঞ্জে কলেজ অধ্যক্ষসহ ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

বাতিল করা হলো শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট

সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার বিরুদ্ধে দুদকের মামলা