crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় বাজার মনিটরিংয়ে কঠোর প্রশাসন, ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৭, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকানো এবং সার ও কীটনাশকের বাজারে অনিয়ম বন্ধে রাজশাহীর পুঠিয়া উপজেলা জুড়ে অভিযান ও কঠোর মনিটরিং শুরু করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ মার্চ ২০২৬) উপজেলার বিভিন্ন বাজারে এই তদারকি কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

অভিযানকালে একটি ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদ রাখা এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করাসহ একাধিক অনিয়ম ধরা পড়ে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ কীটনাশক জনসম্মুখে ধ্বংস করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, ‘রমজান মাসে অসাধু ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা, বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আ’লীগের প্রস্তুতিমূলক সভা

ঘরে থাকুন, নিরাপদে থাকুন, বাংলাদেশকে নিরাপদ রাখুন ঃ এএসপি ( হোমনা-মেঘনা সার্কেল)

পঞ্চগড়ে ইউপি সদস্যসহ ৪ জুয়ারি আটক

কিশোরগঞ্জে অটোরিকশা চাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু, আহত ২

হরিণাকুন্ডু থেকে একাধিক মামলা ও বিএনপি নেতা আবুল চেয়ারম্যান হত্যা মামলার ২ আসামী অস্ত্রসহ গ্রেফতার

চকরিয়ায় মানবসৃষ্ট গর্তে নদী গর্ভে বিলীন হচ্ছে বেতুয়ার মসজিদ,দেখার কেউ নেই

ইসলামপুরে ৯ মাদক মামলার আসামি আব্দুল মান্নান গ্রেপ্তার

ঝিনাইদহে ১০৭ ইটভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ নিবন্ধন রয়েছে ১৮ টির

রানীশংকৈলে কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগ

নাসিরনগরে লাখো মানুষের কান্নার মধ্য দিয়ে দুই দিনব্যাপী ফান্দাউকের সভা সম্পন্ন