crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।। 

তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনও কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তারেক রহমানের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে, কিংবা কোনও শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিশেষ প্রয়োজন অনুযায়ী সবার জন্যই নিরাপত্তা দেয়ার প্রস্তুতি রয়েছে মন্ত্রণালয়ের। বাংলাদেশে কারো নিরাপত্তা শঙ্কা নেই। যার যে স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা প্রয়োজন, সেই ব্যবস্থা দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তায় প্রস্তুত।’

বিডিআর হত্যাকাণ্ড তদন্ত রিপোর্ট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘এটি একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ রিপোর্ট। অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে এতে, যা বাস্তবায়নে সরকার উদ্যোগ নেবে।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বডি ক্যামেরা কেনা হবে এবং নির্বাচনকালীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি করা হবে।’

ফোনে আড়িপাতা প্রসঙ্গে তিনি বলেন, ‘যে সংস্থা অথোরাইজড, শুধু তারাই আড়ি পাততে পারবে। অনুমোদন ছাড়া অন্য কেউ তা করতে পারবে না। এসপি পদায়ন নিয়ে কোনও অভিযোগ পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাংলাদেশ বিচার বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের পদোন্নতি ও নিয়োগ দাবিতে কিশোরগঞ্জে দুই কর্মবিরতি

আমার লক্ষ্য জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়তা করা: প্রধান উপদেষ্টা

রংপুরে ভোটবিহীন ব্যবসায়ী কমিটির হটকারীতামূলক সিদ্ধান্ত বয়কটসহ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের আহবান

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রংপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

ডোমারে করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণ

কালীগঞ্জে ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে হাতুড়িপেটা

ফ্যামিলি কার্ড শুধু আর্থিক সহায়তা নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার একটি কার্যকর উদ্যোগ : তথ্য প্রতিমন্ত্রী

কুমিল্লায় “ইসলামী সমাজ” সংগঠনের লিফলেট বিতরণ ও পথসভা

কুমিল্লায় “ইসলামী সমাজ” সংগঠনের লিফলেট বিতরণ ও পথসভা

যশোরে ভিজিড ’র চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

চকরিয়ায় থানায় অভিযোগ দেওয়ায় বসতবাড়ীতে হা’মলা

চকরিয়ায় থানায় অভিযোগ দেওয়ায় বসতবাড়ীতে হা’মলা