crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জে ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে হাতুড়িপেটা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১১, ২০২০ ৩:৪৩ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে ইরফান রাজা (রুকু) নামে এক ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার শহরের মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন রহমানিয়া সুপার মার্কেটের সামনে। রুকু শহরের মধুগঞ্জ এলাকার মোবারক হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে রুকুর ভগ্নিপতি আব্দুর রহিমকে খয়েরতলা গ্রামের রুবেলের ছোট ভাই এমরান কিল-ঘুষি মারে। এরপর প্রতিবাদ হিসেবে দুপুরে রুকুর লোকজন রুবেলের দোকানের সামনে মহড়া দিতে যায়। এ সময় খবর পেয়ে রুবেল ৭/৮ টি মোটরসাইকেলে করে লোকজন নিয়ে এসে রহমানিয়া সুপার মার্কেটের সামনে হাতুড়ি দিয়ে পিটিয়ে রুকুকে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ থানার ওসি তদন্ত মতলেবুর রহমান জানান, রুকু নামের একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমি নিজেও হাসপাতাল পরিদর্শন করেছি। তবে এখনও কেউ অভিযোগ দিতে থানায় আসেননি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

রিসেট বাটন’ চাপ দেওয়া বলতে দেশের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননি প্রধান উপদেষ্টা

সারা দেশে করোনায় আরও ১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০১৪

পঞ্চগড় উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের ঈদ শুভেচ্ছা

ফিলিস্তিনে ইসরায়েলি হা’মলার প্রতিবাদে নাসিরনগরে মানববন্ধন ও বি’ক্ষোভ

ঝিনাইদহে পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গাছের চারা রোপণ ও বিতরণ

পঞ্চগড়ে আরো একজন করোনা রোগী শনাক্ত

হোমনায় ইউএনও তাপ্তি চাকমার ত্রাণ বিতরণ

সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত