crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধিদের সম্মেলন ও আইডি কার্ড বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২২, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ প্রতিনিধি।।
কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্ট-এর উপজেলা প্রতিনিধি সম্মেলন এবং পত্রিকার আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান।

বুধবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলার ১৩টি উপজেলার প্রতিনিধিদের মাঝে আনুষ্ঠানিকভাবে আইডি কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. ইমরান হোসেন এবং সঞ্চালনা করেন তৌকির ইসলাম তন্ময়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি একে নাছিম খান। প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিডি চ্যানেল ফোর-এর প্রধান সম্পাদক আহমাদ ফরিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সভাপতি মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, এবং দৈনিক আজকের সারাদিন-এর নির্বাহী সম্পাদক মো. জাভেদ ইকবাল। এছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, একজন সাংবাদিক তার লিখনীর মাধ্যমে মিডিয়ার ভাবমূর্তি গড়ে তোলেন। ভালো সংবাদ মাধ্যমের কোনো বিকল্প নেই। তারা আমার সংবাদ ও ডেইলী পোস্ট-এর গঠনমূলক সাংবাদিকতার প্রশংসা করেন এবং সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে পত্রিকাদ্বয়ের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

হোমনায় সরকারি ত্রাণ ও শিশু খাদ্য বিতরণ

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

মধুপুরে রহস্যজনক কারণে ফসলি জমিতে বন্ধ হচ্ছে না মাটি কাটার মহোৎসব

ডোমারে নববধূকে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ২

ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে ৮জন চেয়ারম্যান প্রার্থীর দৌড়ঝাঁপ

বীরগঞ্জে হতদরিদ্র শিশুদের মাঝে গাছের চারা বিতরণ

রংপুরে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার

সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠানের লক্ষ্যে রিটার্নিং অফিসারের দায়িত্ব চান ইসির নিজস্ব কর্মকর্তারা

মেলান্দহের রৌমারী বিল থেকে সৌহার্দ্যের মরদেহ উদ্ধার