crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:৪৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে মা*দক সম্রাট জিয়াউল যৌথবাহিনীর হাতে আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।
জামালপুরে কু*খ্যাত মাদক সম্রাট জিয়াউল হককে ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় নিজ বাড়ি থেকে যৌথবাহিনী আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মাদক মামলার আসামী জামালপুর পৌরসভার রামনাগর গ্রামের বাসিন্দা মৃত জহুরুল হকের পুত্র জিয়াউল হক যৌথবাহিনীর হাতে আটক হয়।

আটক জিয়াউল হক জানায়, সে ২০১২ সালে মাদক ব্যবসা শুরু করে। একবার ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ১৭দিন জেলহাজতে ছিল। জামিনে মুক্ত হয়ে কিছুদিন ব্যবসা বন্ধ রাখলেও পুরোদমে আবার মাদক ব্যবসা শুরু করে।

মাদকব্যবসায়ী জিয়াউল হক বগুড়া জেলার সারিয়াকান্দি থেকে তার কাছে মাদকের চালান আসার কথা অকপটে স্বীকার করেন। সে শহরের বিভিন্ন স্পটে গিয়ে মাদকাসক্তের কাছে মাদক সরবরাহ করে থাকে। সে আরও জানায়, তার অধিকাংশ গ্রাহক হলো রাজনৈতিক নেতাকর্মী।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি বলেন, জিয়াউল ১৯৯৬ সাল থেকে মাদক ব্যবসা করে আসছে। রাজনৈতিক ছত্রছায়ায় সে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এলাকার যুবসমাজকে নষ্ট করে ফেলছে এই জিয়াউল। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে আটক হবার খবর পেয়ে এলাকার শত শত মানুষ আনন্দ ও উল্লাস প্রকাশ করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মো. আতিক গণমাধ্যমকে মাদকব্যবসায়ী জিয়াউল হকের আটক হবার কথা জানান।

তিনি বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে ধান মাড়াই করা গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু,আটক ২

নীলফামারীতে ধান মাড়াই করা গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু,আটক ২

যুদ্ধবাজ ইসরাইল ও আমেরিকাকে বয়কটের আহবানে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাসদ(মার্কসবাদী) নেতৃবৃন্দ

যুদ্ধবাজ ইসরাইল ও আমেরিকাকে বয়কটের আহবানে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাসদ(মার্কসবাদী) নেতৃবৃন্দ

তিতাসে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

কমানো হলো এলপি গ্যাসের দাম

ঝিনাইদহে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, ২ অপহরণকারী আটক

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

পঞ্চগড়ে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

ঝিনাইদহ র‌্যাব-৬’র সফল অভিযানে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার

জলঢাকায় ৫৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে জাতীয় ভোটার দিবস পালিত

ডোমারে জাতীয় ভোটার দিবস পালিত