crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:২৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রমেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পদযাত্রা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৪, ২০২১ ১০:২৬ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর মেডিক্যালে বিশ্ববিদ্যালের দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে এবং সিন্ডিকেট ও দালালমুক্ত হাসপাতাল গড়ার দাবিতে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল অভিমুখে গণপদযাত্রা করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ। তবে পুলিশের বাধায় বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরেই শেষ করতে হয় গণপদযাত্রাটি। সোমবার (১৪ জুন) বিকাল সাড়ে ৪ টায় রংপুর নগরীর প্রেসক্লাব চত্বর থেকে প্রতিবাদী রংপুরবাসীর ব্যানারে চলমান গণপদযাত্রাটি মেডিক্যাল কলেজ অভিমুখে যাওয়ার পথে পুলিশের বাধার এক পর্যায়ে জিলা স্কুলের সামনে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এসে সমাপ্ত হয়।

এসময় বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি তুহিন ওয়াদুদ, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের শিক্ষক উমর ফারুক,জেলা ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম,বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম বকুল,বেরোবি স্টুডেন্ট রাইটস্ ফোরামের সভাপতি মাহামুদ মিলন,সাধারণ সম্পাদক বায়েজিদ আহম্মেদ রনি প্রমুখ।

এসময় বক্তারা বলেন, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে কোনো ধরনের সেবা নিতে গেলেই ঘুষ দিতে বাধ্য করা হয় রোগীদের। আর সেই অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলা চালিয়েছে হাসপাতালের স্টাফ ও দালালরা। এ ঘটনায় জড়িত অপরাধীদের বিচার দাবি করে দালালমুক্ত হাসপাতাল গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেছেন বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১টি নতুন ভবন উদ্বোধন

১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক সভা-সমাবেশ নয় : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

মানব বন্ধনের পর মহেশপুরের সেই ভন্ড কবিরাজসহ গ্রেফতার ৩

ডোমারে রেল লাইনের উপরে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পুরাতন কাপড়ের দোকান

শেরপুরের ঝিনাইগাতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে অনুদানের চেক বিতরণ

সুন্দরগঞ্জের শহিদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত

হোমনায় চাঁ’দাবাজ, স’ন্ত্রাসী ও ই’য়াবা ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

হোমনায় চাঁ’দাবাজ, স’ন্ত্রাসী ও ই’য়াবা ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ৫ আগস্ট চূড়ান্ত বিজয়: রাষ্ট্রপতি

পাবনার আটঘরিয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

নাসিরনগরে টিসিবি’র পণ্য ক্রয়ে ভিড়,বরাদ্দ বাড়ানোর দাবি