crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:৩৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে সিটি বাস সার্ভিস চালুর উদ্যোগ আরপিএমপি’র

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১০, ২০২২ ৮:৪০ অপরাহ্ণ
রংপুরে সিটি বাস সার্ভিস চালুর উদ্যোগ আরপিএমপি’র

 

 

রংপুর ব্যুরো :
যানজট নিয়ন্ত্রণকল্পে অটোরিকশার বিকল্প হিসেবে সিটি বাস সার্ভিস চালুর উদ্যোগ গ্রহণের কথা জানিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ-আরপিএমপি কমিশনার নুরে আলম মিনা বলেছেন, রংপুর মহানগরীর সড়ক ও ট্রাফিক ব্যবস্থায় বিদ্যমান সমস্যা থাকবে না। যানজট নিয়ন্ত্রণকল্পে সিটি করপোরেশনসহ সরকারের সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের সঙ্গে সমন্বয়পূর্বক অটোরিকশার বিকল্প হিসেবে সিটি বাস সার্ভিস চালুর উদ্যোগ গ্রহণ করা হবে। এজন্য ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

বৃহস্পতিবার দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয় সম্পর্কিত মতবিনিময় সভায় আরপিএমপির নবাগত কমিশনার এসব কথা বলেন।

রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি এ.কে.এম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, রংপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদসহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, জেলা পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

রংপুর মহানগরীর সড়ক ও ট্রাফিক ব্যবস্থার ওপর সাম্যক ধারণা তুলে ধরে আরপিএমপি কমিশনার নুরে আলম মিনা বলেন, পুলিশ এবং পরিবহন মালিক-শ্রমিক পরস্পরের পরিপূরক। আমরা কাজ করার সুবিধার্থে পরিবহন মালিক-শ্রমিককেন্দ্রিক একটি কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করব। একই সঙ্গে পরিবহন সেক্টর ও সড়কে অরাজকতা সৃ’ষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে পৌরসভার মেয়র কর্তৃক করোনা প্রতিরোধে মাস্ক,সাবান ও লিফলেট বিতরণ

বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য একটি সুতোয় গাঁথা : সাবের হোসেন চৌধুরী এমপি

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ শহর সমাজসেবা কর্মকর্তা হিসেবে মমিনুরের যোগদান

গাজায় ইসরায়েলি গ*ণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে তৌহিদী জনতার  বিক্ষোভ মিছিল

জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

দেশে করোনায় ২২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩,৭৬৮

হোমনায় ঘাগুটিয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের রাস্তার সংস্কার কাজের উদ্বোধন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি ও অন্যান্য পণ্য পরিবহণে বিশেষ রেল চালু করা হচ্ছে