crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড় সীমান্তে ভারতে অ’নুপ্রবেশের চেষ্টা, দা’লালসহ আটক- ৯

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৯, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ

 

আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি :
তেঁতুলিয়া উপজেলার সীমান্ত দিয়ে অ’বৈধভাবে ভারতে অ’নুপ্রবেশের চেষ্টার সময় এক দালাল ও নারী-শিশুসহ ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা বিজিবি-৫৬।

বুধবার (২৮ আগস্ট) গভীর রাত উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদীগছ এলাকায় নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন শুকানী বিওপি’র টহল টিম তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন- দিনাজপুরের খানসামা উপজেলার বিনষপুর গ্রামের মদন দাসের ছেলে রমেশ দাস (৩৮), রমেশের ছেলে পল্লব দাস (১২), সুশীল দাসের ছেলে প্রশান্ত দাস (১০), মদন দাসের ছেলে সুশীল দাস (৩৯), অধীর দাসের মেয়ে পাতলী রাণী দাস (৩৪), অধীকান্ত দাসের মেয়ে আরতী দাস (৩৭), সুশীল দাসের মেয়ে সুবর্ণা দাস (১৮), অলিল দাসের ছেলে পরিমল দাস (২৮)। একই সময় আটক হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদীগছ গ্রামের ইসলাম আলীর ছেলে দালাল সাইদুল ইসলাম হনু (৪৪)।

৫৬ বিজিবি শুকানী বিওপির নায়েক সওকত হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমাদের বিওপির ৬ সদস্যের একটি দল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৩৯/৪-এস এর বাংলাদেশের অভ্যন্তরে গোলাপদীগছ নামক গ্রাম থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় তাদের আটক করে। পরে স্থানীয় একজনের বাড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের শুকানী বিওপিতে নেয়া হয়। তবে আটক ৯ জনের মধ্যে একজন দালাল রয়েছে। অটক ব্যক্তিদের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার মামলা দায়ের হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা- ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

তিতাসে আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

দাউদকান্দির ইলিয়টগঞ্জে জঙ্গিবাদ- মৌলবাদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন অনুষ্ঠিত

মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না- বাণিজ্যমন্ত্রী

ডোমার পৌর নির্বাচনে ১,২ ও ৩নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা

জামালপুরে করোনা ভাইরাস সচেতনতায় সদর সার্কেল পুলিশের মানবিক কার্যক্রম

ঝিনাইদহে সাধুহাটি ইউপি চেয়ারম্যান নাজীর উদ্দিনের সহযোগিতায় নিন্মআয়ের মানুষের মাঝে সামগ্রী বিতরণ

উপজেলা নির্বাচনে পুঠিয়ার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ মা’দক কারবারি গ্রে’ফতার

ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান তথ্য অধিদপ্তরের