crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় সামাজিক দূরত্ব বজায় রাখা ও বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৪, ২০২০ ৩:১৯ অপরাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপ্তি চাকমা এ অভিযান পরিচালনা করেন। শনিবার ও শুক্রবার ঝড় বৃষ্টি উপেক্ষা করেই পরিচালিত হয়েছে ভ্রাম্যামাণ আদালতের এই অভিযান। এতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনে রাস্তা-ঘাটে, পাড়া-মহল্লায়, হাট-বাজারে লোকসমাগম হওয়ায়- নাসির উদ্দিন, কামাল হোসেন, হাবিবুর রহমান ও সুভাষসহ তাদের চার জনকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চালের প্যাকেট জালিয়াতি করে ব্যবসা পরিচালনা করার দায়ে শাহজালালকে ২ হাজার টাকা, সরকারঘোষিত ব্যবসা প্রতিষ্ঠানের বাহিরে প্লাস্টিক পণ্যের দোকান খোলা রাখার দায়ে হারুন অর রশিদকে ৫ হাজার টাকা এবং টিন ব্যবসায়ী উমর ফারুককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ এবং সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মকবুল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তাপ্তি চাকমা বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনে রাস্তায় জমায়েত, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং জালিয়াতির দায়ে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে শাহিন হত্যাকাণ্ডের মূল আসামি ঠাকুরগাঁও থেকে আটক

ঝিনাইদহের সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে শত শত মানুষ, সীমান্তে বাড়তি সতর্কতা জারি

জামালপুরে শিশু ধ*র্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিনিধি আবশ্যক

ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ার অপরাধে পুড়িয়ে দেওয়া বাড়ীটি ক্ষতিগ্রস্ত তালিকায় অন্তর্ভুক্তির দাবি

ঘোড়াঘাটে ফে’ন্সিডিলসহ নারী মা’দক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে ধানক্ষেতে বাদামি ঘাস ফড়িংয়ের আক্রমন, মহাবিপাকে কৃষকরা

পঞ্চগড়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে নিহত ১

জামালপুরে চাচা-ভাতিজা হ*ত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

খোকসায় ৩ প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান : ২০ হাজার টাকা জরিমানা