crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অনলাইনে মোবাইল ফোনের অর্ডার করে পেলেন বাক্সভর্তি কাঠের টুকরা!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৪, ২০২০ ৮:৩১ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ অনলাইনে মোবাইল ফোনের অর্ডার করে ফোনের পরিবর্তে বাক্সভর্তি কাঠের টুকরা পেয়েছেন এক ব্যক্তি। পরে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর রূপনগর থানা এলাকা থেকে আবুল কালাম (৪১) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

মঙ্গলবার তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল।

তিনি জানান, আটক আবুল কালাম ভিন্ন নামে ফেসবুকে একটি ফেক আইডি চালাতেন। সেই আইডি থেকে জনপ্রিয় একটি প্রতিষ্ঠানের নামে স্যামসাং কোর এ-২ মডেলের মোবাইল ফোন বাজার মূল্যের চেয়ে কম দামে বিক্রির বিজ্ঞাপন দেন। তার এই বিজ্ঞাপনের ফাঁদে পড়ে এক ব্যক্তি ৮০টি মোবাইল ফোন কেনার জন্য অনলাইনে অর্ডার করেন। কিন্তু ডেলিভারির সময় মোবাইল ফোন না দিয়ে মোবাইল বাক্সের ভেতর কাঠের টুকরা দিয়ে দেন প্রতারক আবুল কালাম।এভাবে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনের সঙ্গে অনলাইনে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আটক আবুল কালামের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মাদারগজ ব্র্যাকের উদ্যোগে বা’ল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

মাদারগজ ব্র্যাকের উদ্যোগে বা’ল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক, বন্দিদের সুযোগ-সুবিধা নিশ্চিতের নির্দেশ

আয়াতুল কুরসির আমল

আয়াতুল কুরসির আমল

স্বাস্থ্য অধিদফতরের নতুন ডিজি হলেন অধ্যাপক ডা. খুরশীদ আলম

ফরিদপুরে বাবাকে কু’পিয়ে হ’ত্যার দায়ে ছেলের ফাঁ’সি, স্ত্রীর যা’বজ্জীবন

ফরিদপুরে বাবাকে কু’পিয়ে হ’ত্যার দায়ে ছেলের ফাঁ’সি, স্ত্রীর যা’বজ্জীবন

ডোমারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রতিনিধি আবশ্যক

শৈলকূপার পল্লী থেকে ১২টি চোরাই মোবাইল ও মহিলা মেম্বারসহ ৬জন আটক

কালীগঞ্জে ঘুষ নেওয়ার ছবি তোলায় সাংবাদিককে লাঞ্চিত করে আটক করে রাখলো চেয়ারম্যান

হোমনায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন