crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাটোরে মসজিদ দ’খলকে কেন্দ্র করে দুই গ্রুপের সং’ঘর্ষে ২০ জন আ’হত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৪, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগ জামায়াতের সাদ ও জুবায়ের গ্রুপের মধ্য দফায় দফায় ধা’ওয়া পাল্টা ধা’ওয়া ও সং’ঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের অন্তত ১৫/২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের তেবাড়িয়া মারকাজ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় নাটোর-রাজশাহী মহাসড়কের যান চলাচল বন্ধ যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগ জামায়াতের দুই গ্রুপ সাদ ও জুবায়ের মধ্য দফায় দফায় ধা’ওয়া পাল্টা ধা’ওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই গ্রুপ হাতে লা’ঠিসোঁটা নিয়ে সং’ঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ২০জন আ’হত হন। এসময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ আরও জানায়, জুবায়ের গ্রুপ মারকাজ মসজিদ দ’খল নিয়ে সড়কে অবস্থান নেয়। অপরদিকে সাদ গ্রুপের লোকজন সড়ক অবস্থান নিলে নাটোর-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। যান চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে পুরো এলাকায় আ’তঙ্ক বিরাজ করছে।

নাটোর সদর পুলিশের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রতিনিধি আবশ্যক

নারায়ণগঞ্জে যুবককে কু’পিয়ে হ’ত্যা মামলায় কাউন্সিলর শাহীন কারাগারে

সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের ডিসি প্রত্যাহার, বিভাগীয় মামলার সিদ্ধান্ত

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২১জন আটক

সরিষাবাড়ীতে মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগ নেতা মনির উদ্দিনের আলোচনা সভা

গৌরীপুরে বেস্ট লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে পুরষ্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ মধুহাটী ইউপির শ্যামনগর গ্রামে আসামীদের হুমকিতে গ্রাম ছাড়া মামলার বাদী !

বিএনপিকে সামনে এগোতে সাম্প্রদায়িক রাজনীতি ছাড়তে হবে : নাসিম

ঝিনাইদহের হলিধানীর কাঁচা বাজার হাইস্কুল মাঠে স্থানান্তর

ফরিদপুরের ২ গরু চোর পাটিকাবাড়ীর গোপালপুরে আটক