crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গণমাধ্যম গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একান্ত সহায়ক বলে মনে করে সরকার : তথ্যমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২, ২০২১ ৯:৪৩ অপরাহ্ণ

 

অনলাইন ডেস্কঃ  তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সংবাদপত্র তথা গণমাধ্যম দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একান্ত সহায়ক বলে সরকার মনে করে। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন।

মো. আমিনুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, সরকার বিশ্বাস করে সংবাদপত্র তথা গণমাধ্যম দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একান্ত সহায়ক। এই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১২ বছরে দেশে দৈনিক সংবাদপত্রের সংখ্যা ৪৪৫ থেকে এক হাজার ৩০০ উন্নীত হয়েছে। পাশাপাশি মিডিয়া তালিকাভুক্তির মাধ্যমে পত্রিকাগুলোতে সরকারি বিজ্ঞাপন প্রদান ও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসসমূহে ক্রোড়পত্র প্রকাশের সুযোগ দিয়ে সংবাদপত্রকে সহযোগিতা প্রদান করা হয়।

ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। এর আওতায় এ পর্যন্ত ৪ হাজার ৬৪০ জন সাংবাদিককে ১৪ কোটি ৭ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। যা সারা দেশের সাংবাদিকদের কল্যাণে কাজ করে থাকে। তাছাড়া নিয়মিতভাবে সরকার অসুস্থ অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিকদের বিশেষ আর্থিক ও চিকিৎসা সুবিধা প্রদান করছে। করোনাকালে সমস্যা মোকাবিলায় সারা দেশে তিন হাজার সাংবাদিককে ৩ কোটি ৩৫ লাখ টাকা এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। যা উপমহাদেশের অন্য কোনো দেশে করা হয়নি।

তিনি জানান, সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ ঘোষণার মাধ্যমে সাংবাদিক ও সংবাদকর্মীদের বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। ওয়েজবোর্ড বাস্তবায়নকারী সংবাদপত্রকে বিনাশুল্কে নিউজপ্রিন্ট প্রদান করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

সড়ক দুর্ঘটনারোধ ও যানজট নিরসনে ডোমার বাজারে ট্রাফিক কোন স্থাপন

ঈদ উপলক্ষে ১ থেকে ১০ জুলাই দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

ঈদ উপলক্ষে ১ থেকে ১০ জুলাই দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

হোমনায় গৃহবধূর ঝু’লন্ত লাশ উদ্ধার, ভিকটিমের পরিবারের দাবি তাকে হ’ত্যা করা হয়েছে

হোমনায় গৃহবধূর ঝু’লন্ত লাশ উদ্ধার, ভিকটিমের পরিবারের দাবি তাকে হ’ত্যা করা হয়েছে

চীনা চিকিৎসক দল ঘুরে দেখলেন পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স

ঝিনাইদহে পৌরসভার মেয়র কর্তৃক করোনা প্রতিরোধে মাস্ক,সাবান ও লিফলেট বিতরণ

কুষ্টিয়ায় অজ্ঞাত পরিচয় নারীর মৃতদেহ উদ্ধার

‘জু-য়া-মু-ক্ত’ ঝিনাইদহে আবারও শুরু হয়েছে জু-য়া-র আসর!

দেশে করোনায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের রেকর্ড

ঝিনাইদহে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন